ইবির জিয়া হলে বরাদ্দকৃত সিট না পেয়ে প্রভোস্ট কক্ষে তালা, অবস্থানে ভুক্তভোগী শিক্ষার্থীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে কক্ষ বরাদ্দ পেয়েও নির্ধারিত সিটে উঠতে না পারার অভিযোগ উঠেছে। হল প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হওয়ার পরও মেলেনি কার্যকর সমাধান। এর প্রতিবাদে হলটির প্রভোস্ট কক্ষে তালা দিয়ে বিছানা পেতে অবস্থান নিয়েছেন তিন শিক্ষার্থী। শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তারা এ অবস্থান নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থানে অনড় ছিলেন ভুক্তভোগীরা।

প্রভোস্ট কক্ষের সামনে অবস্থান নেওয়া তিন শিক্ষার্থী হলেন—আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোবারক উল্লাহ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আরিফ। সম্প্রতি তারা হলটির যথাক্রমে ৩২৫, ২১৫ ও ৩২৭ নম্বর কক্ষ বরাদ্দ পেয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা হলের নিয়ম অনুযায়ী সিট বরাদ্দের জন্য আবেদন করেন। আবেদনের পর ভাইভায় অংশগ্রহণ করে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ পেলেও কক্ষে গিয়ে সিট খালি পাননি। তাদের বরাদ্দকৃত সিটে আগে থেকেই অন্য শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কক্ষগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়েছে। একই সমস্যা আরও কয়েকটি কক্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রেও দেখা গেছে। অন্যদিকে, হলের কয়েকটি কক্ষে সিট ফাঁকা থাকলেও সেগুলোতে বরাদ্দ দেওয়া হয়নি বলে দাবি শিক্ষার্থীদের।

অবস্থান নেওয়া আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু বকর বলেন, “৩২৫ নম্বর রুমে সিট বরাদ্দ পেয়েছি। ওই কক্ষে আগে থেকেই একজন শিক্ষার্থী ছিল। পরে আবার নতুন তিনটি সিট বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে আমি সেখানে আর সিট পাচ্ছি না। হলে সিট পাওয়ার পর গত মাসেই আমি মেসের সিট ছেড়ে দিয়েছি। এখন হলে উঠতে না পেরে থাকার জায়গা পাচ্ছি না।”

তিনি আরও বলেন, “বর্তমান প্রভোস্টের মেয়াদ মাত্র ছয় দিন আছে। তিনি চলে গেলে পরবর্তী প্রশাসন সিট দেবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।”

শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর আরিফ বলেন, “আবেদনের পর আমাকে বৈধভাবে রুম নম্বর দেওয়া হলেও সেখানে গিয়ে দেখি, দুই সিটের রুমে ইতোমধ্যে তিনজন শিক্ষার্থী অবস্থান করছেন। চতুর্থ ব্যক্তি হিসেবে সেখানে থাকার কোনো পরিবেশ নেই।”

তিনি অভিযোগ করে বলেন, “হলের অনেক রুমেই ধারণক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থীকে বৈধ সিট দেওয়া হয়েছে। আবার অনেক রুমে এক-দুজন বৈধ শিক্ষার্থীর পাশাপাশি অন্য হলের শিক্ষার্থীরা অবৈধভাবে থাকছেন। এ বিষয়ে হল প্রশাসনকে বারবার জানানো হলেও তারা শুধু আশ্বাস দিচ্ছেন, কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।”

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, “হলের কর্মকর্তারা যে তথ্য দিয়েছেন, তার ভিত্তিতেই সিট বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু তথ্যের গড়মিল থাকায় বর্তমানে এ সমস্যা তৈরি হয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাইনি। গত বছরের ডিসেম্বরেই হল টিউটরের জন্য আবেদন করেছি।”

শিক্ষার্থীদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি বর্তমানে ক্যাম্পাস ছেড়ে বাসায় চলে এসেছি। শিক্ষার্থীদের অবস্থানের বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দেখছি।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে