ইবির জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মৃদুল-ওয়াকিফ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত জামালপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান (মৃদুল) এবং সাধারণ সম্পাদক হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াকিফুল ইসলাম মনোনীত হয়েছেন।

শনিবার (৯ মে) জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যায়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহসভাপতি পদে রয়েছেন সাগর মাহমুদ (মার্কেটিং), নেয়ামুল ইসলাম প্রান্তর (মার্কেটিং) ও হাসান মাহমুদ (দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোছা. কনা আক্তার (সিএসই), মো. আরফান আহমেদ (ম্যানেজমেন্ট), এস এম শাহরিয়ার স্বাধীন (বিএমই) ও মো. শরীফ শেখ সিহান (খাদ্য ও পুষ্টি)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মুমিনুল ইসলাম (ইসলামের ইতিহাস), সহসাংগঠনিক সম্পাদক হিসেবে আবু হাসান আব্দুল্লাহ, মো. ইসহাক হোসেন সুমন, মো. আব্দুল কাদের ও মো. আকরাম হোসেন দায়িত্ব পেয়েছেন। ছাত্রীবিষয়ক সম্পাদক পদে তাসরিন জাহান জীম এবং সহছাত্রীবিষয়ক সম্পাদক পদে সুমাইয়া আক্তার মনোনীত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে মায়িশা ফারজানা, সহঅর্থ সম্পাদক পদে মো. ইমরান হাসান, দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম সিফাত, প্রচার সম্পাদক পদে নেয়ামুল হাসান নিরব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. রাকিবুল ইসলাম রাকিব, ক্রীড়া সম্পাদক পদে হৃদয় মিয়া, আইন সম্পাদক পদে আবিদা সুলতানা এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সাফিয়া ইসলাম মৌরি দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী সদস্য পদে মনোনীত হয়েছেন মো. আরাফাত আহম্মেদ রাহাদ, মো. সোহাগ আলম, সিয়াম ইসলাম, শায়লা সাবৃন, মাবিয়া আক্তার মিথিলা, আফরিন মিম, তাইয়্যেবা রশীদ মুন, মো. সারোয়ার জাহান, আব্দুল্লাহ মাহমুদ মুয়াজ, মো. আরিফুর রহমান ও নাফিসা তাবাসসুম প্রাপ্তি।

নবমনোনীত সাধারণ সম্পাদক মো. ওয়াকিফুল ইসলাম বলেন, “এই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ। যারা আমার প্রতি বিশ্বাস রেখে এ দায়িত্ব দিয়েছেন, তাঁদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার। আসন্ন সময়ে সংগঠনের সকল সাংগঠনিক, শিক্ষাবিষয়ক ও মানবিক কার্যক্রম পরিকল্পিতভাবে বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, প্রয়োজনীয় স্মারকলিপি প্রদান, বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ এবং যেকোনো মানবিক পরিস্থিতিতে সবার আগে কার্যকর ভূমিকা রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণ আমাদের পথকে আরও শক্তিশালী করবে।”

নবমনোনীত সভাপতি মেহেদী হাসান (মৃদুল) বলেন, “আমি বিশ্বাস করি, এটি শুধু একটি পদ নয়; এটি ২৫০ কিলোমিটার দূর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার একটি অঙ্গীকার। আমাদের এই সমিতি সবসময় ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে এসেছে।”

তিনি আরও বলেন, “নতুন কমিটির মূল লক্ষ্য হবে সকল সদস্যকে একত্রিত রাখা, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম বৃদ্ধি করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জেলার সুনাম আরও সমৃদ্ধ করা। আমি নতুন কমিটির সকল সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করার তৌফিক দান করুন।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে