ক্যাম্পাস
জাককানইবিতে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে আলোচনা সভা ও সংগীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে এ আয়োজন সম্পন্ন হয়। ইফতার মাহফিলে শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী মিলিয়ে প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, স্মৃতিচারণা ও ভ্রাতৃত্ববোধের আবহ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মাসি অ্যালমনাই সোসাইটির নেতৃত্বে আশরাফুল-শাওন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফার্মেসী বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ' কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মাসি অ্যালামনাই সোসাইটি'র কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন শাওন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, নির্বাচন কমিশনার প্রভাষক মো: সাদ্দাম হোসেন এবং প্রভাষক মো: কাউসারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে তেজগাঁও কলেজ ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তেজগাঁও কলেজ শাখার নেতা-কর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁও কলেজ ছাত্রদল আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন ভুঁইয়া, ২নং যুগ্ম আহ্বায়ক আশিক আহমেদ। এছাড়াও অন্যতম যুগ্ম আহ্বায়ক শামিম আহমেদ রবিন, এস আই জুয়েল শিকদার ও আলামিন হোসেন রাসেল অংশ নেন।
ডাকসুর অভ্যন্তরীণ কোন্দল-সমন্বয়হীনতা প্রকাশ্যে, অভিযোগ জুমার !
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার–এ শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর অভ্যন্তরীণ কোন্দল ও সমন্বয়হীনতা প্রকাশ্যে এসেছে। শুক্রবার দিবাগত রাতে ডাকসুর শীর্ষ নেতৃত্বের একটি অংশ পুষ্পস্তবক অর্পণ করলেও অন্য সম্পাদক ও সদস্যদের সেখানে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র জয়ে কুবি শাখা ছাত্রদলের গণমিষ্টি বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ‘গণমিষ্টি বিতরণ’ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যেকটা বিভাগে এবং প্রশাসনিক ভবনের প্রত্যেকটা দপ্তরে গিয়ে মিষ্টি বিতরণ করেন।
জাবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে গণতান্ত্রিক নবযাত্রার সূচনা
দীর্ঘ ১৭বছরের ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটির আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামীমা সুলতানা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
২০০০ শিক্ষার্থীর ইফতার আয়োজনে নোবিপ্রবি ছাত্রশিবির
অনুষ্ঠানের এক পর্যায়ে নোবিপ্রবি ছাত্রশিবির সভাপতি আরিফুর রহমান সৈকত বলেন, "নোবিপ্রবি ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করলেও অনাবাসিকদের জন্য তারা কোনো আয়োজন রাখে না। আমরা সবাইকে এক ছায়ার নিচে আনতে চাই, যেখানে আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীই সমান। এজন্য আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসের সকল শিক্ষার্থী নিয়েই ইফতারের আনন্দ ভাগাভাগি করতে।"
কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি
বিতরণকালে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, "পবিত্র মাহে রমজানের সম্প্রীতি এবং সংযমকে ভাগাভাগি করার জন্য আজ ছাত্রশিবিরের পক্ষ থেকে সকল শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।"
ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে তালিম-তারবিয়াত ও ইফতার
এ সময় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, "রমজান শুধু সংযমের মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার মাস।"
পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়র উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য মহোদয় রবিবার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ছাত্রদল নেতা সুমন সরদারের উদ্যোগে জবিতে ইফতার ও দোয়া মাহফিল
এসময় সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "এ ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে সংগঠিত থাকবে।"