ইবিতে শুরু হচ্ছে দুই দিনব্যপী জাতীয় বিজ্ঞান উৎসব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
প্রায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী '২য় আইইউএসসি জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৬' শুরু হচ্ছে আগামীকাল। ইবি সায়েন্স ক্লাব (আইইউএসসি) আয়োজিত এই উৎসব চলবে আগামী সোমবার (১১ মে) ও মঙ্গলবার (১২ মে)।

পুবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং সোহান'স কোচিংয়ের সহযোগিতায় আয়োজিত এই জাতীয় বিজ্ঞান উৎসবে দেশের ১০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মুহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ‘গেস্ট অব অনার’ হিসেবে পুবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান উপস্থিত থাকবেন। চীফ প্যাট্রন হিসেবে সংগঠনটির উপদেষ্টা ও ইবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান আলী উপস্থিত থাকবেন।

উৎসবে প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিট প্রেজেন্টেশন, সায়েন্স বিঙ্গো, ট্রেজার হান্ট, ফটোগ্রাফি প্রতিযোগিতা, রুবিক্স কিউব প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতাসহ বিভিন্ন জ্ঞানভিত্তিক আয়োজন থাকবে। এ ছাড়া থিয়েটার রুমে 4ডি ও 9ডি মুভি শোর ব্যবস্থাও রাখা হয়েছে।

উৎসবের প্রথম দিন ১১ মে সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালির মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর সকাল ১০টায় একযোগে এক্সিবিশন হলে প্রজেক্ট শোকেস, সায়েন্স গ্যালারিতে পোস্টার প্রেজেন্টেশন, সেমিনার রুমে থ্রি মিনিট প্রেজেন্টেশন এবং ইনডোর গেমস রুমে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় মূল অডিটোরিয়ামে সায়েন্স বিঙ্গো এবং বিকেল ৪টায় থিয়েটার রুমে ৪ডি ও ৯ডি মুভি শো অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন ১২ মে সকাল সাড়ে নয়টায় পরীক্ষা হলে বিজ্ঞান অলিম্পিয়াড ও ইনডোর গেমস রুমে রুবিক্স কিউব প্রতিযোগিতা শুরু হবে। সকাল ১০টায় এক্সিবিশন হলে দ্বিতীয় দিনের প্রজেক্ট শোকেস এবং আর্ট গ্যালারিতে ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় ক্যাম্পাসজুড়ে ট্রেজার হান্ট এবং বিকেল ৪টায় মুভি শো অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৫টায় মূল অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।

আয়োজকরা জানান, আমাদের দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার সংস্কৃতি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই উৎসব সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি