উপাচার্যের সঙ্গে ইবি রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় উপাচার্যের অফিস কক্ষে নবগঠিত কমিটির সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, একাডেমিক উন্নয়ন, অবকাঠামো, গুচ্ছ ভর্তি পরীক্ষা-পরবর্তী করণীয়, পেমেন্ট সিস্টেম এবং নির্মাণাধীন হল চালুসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সভায় ইবি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মো. সাকিব আসলাম, সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন, দপ্তর সম্পাদক এস এম শাহরিয়ার স্বাধীন, কোষাধ্যক্ষ সামিউল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা প্রত্যাশা রাখব— নবগঠিত কমিটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সাংবাদিকতা করবে। আপনাদের মাধ্যমেই সত্য উঠে আসবে। কিছু লেখার আগে অন্তত ক্রস-চেকিং করে নেবেন। একজন সাংবাদিক একেকজন গবেষকের মতো কাজ করেন।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক