নোবিপ্রবিতে ফের র‍্যাগিং: শারীরিক হেনস্থার অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) র‍্যাগিংয়ের মাধ্যমে এক শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৭ এপ্রিল) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী রসায়ন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) মেহরাজ হোসেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সকালে একটি ফুটবল প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে তাদের ব্যাচ থেকে মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরের লাঞ্চ বিরতিতে ১৮ ও ১৯ ব্যাচের কয়েকজন সিনিয়র শিক্ষার্থী ক্লাসে প্রবেশ করে অনুপস্থিতির কারণ জানতে চান।

এক পর্যায়ে তীর্থ নামের এক শিক্ষার্থীকে সামনে এনে শারীরিকভাবে চাপ সৃষ্টি করা হয়। পরে আরও দুই শিক্ষার্থীকে ডেকে এনে তাদের কাঁধের ওপর ভর দিয়ে তীর্থকে দীর্ঘ সময় পা তুলে রাখতে বাধ্য করা হয়। অভিযোগে বলা হয়, প্রায় ৪০ মিনিট ধরে এ অবস্থায় রাখা হয়, যা শারীরিকভাবে অত্যন্ত কষ্টকর ছিল।

ঘটনাকালে অভিযুক্তদের একজন মেহরাজ হোসেন ভুক্তভোগীদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। এছাড়া একজন শিক্ষার্থীকে অন্যজনের পা তুলে রাখতে বাধ্য করা হয় বলেও অভিযোগ ওঠে।

এছাড়া ক্লাসে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা, অপমানজনক ভাষা ব্যবহার এবং মেয়ে শিক্ষার্থীদের সামনে অবমাননাকর মন্তব্য করার অভিযোগও রয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত শিক্ষার্থী মেহরাজ হোসেন এক জুনিয়রকে উদ্দেশ্য করে বলেন, “কুলাঙ্গার নাইন্টিন, ২০ ব্যাচকে ধরে ধরে থাপ্পড় দিবি। ভিসি, প্রো-ভিসি সহ প্রশাসনিক বিষয় আমি দেখবো।”

এ বিষয়ে অভিযুক্ত মেহরাজ হোসেন বলেন, “আমাদের ফুটবল ম্যাচ আছে, তাই সবাইকে প্র্যাকটিসে আসতে বলা হয়েছিল। কেউ না আসায় একটু বকা দিয়েছি। তীর্থের পায়ে ব্যথা ছিল বলে দুইজনকে ডেকে ভর দিয়ে দাঁড়াতে বলেছি। হঠাৎ বিষয়টি বড় করা হচ্ছে।”

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম বলেন, “র‍্যাগিংয়ের বিষয়ে উভয় পক্ষকে ডেকে মিটিং করা হয়েছে। তারা আচরণের জন্য ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করেছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান বলেন, “র‍্যাগিংয়ের ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। বিষয়টি বিভাগীয় পর্যায়ে সমাধান করা হয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে