এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনে কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ (এফএমএস) বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত সিন্ডিকেট কর্তৃক গঠিত কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। আসন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানান তারা।

জানা যায়, আগামী ২৯ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিভাগের শিক্ষার্থী মাসুম মিয়া বলেন, “বর্তমান বিশ্বে ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন একে অপরের পরিপূরক। বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন হলে একাডেমিক গ্রহণযোগ্যতা বাড়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও বিস্তৃত হবে। তাই বিশেষায়িত কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আমরা দাবি আদায়ে কঠোর কর্মসূচি গ্রহণ করব।”

বিশেষজ্ঞ কমিটির সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের বর্তমান নাম পরিবর্তন করে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিভাগটিকে বর্তমান কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিভাগের নাম পরিবর্তনের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে কমিটির সদস্যসচিব ও সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একাডেমিক ও পেশাগত বাস্তবতা বিবেচনা করে বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। বিষয়টি এখন সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”

এ বিষয়ে সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তুহিন অবন্ত বলেন, “এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। একাডেমিক কাউন্সিল শিক্ষার্থীদের মঙ্গলের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্তের প্রতি আমার সমর্থন থাকবে।”

বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য, বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ডিন কার্যালয়ে স্মারকলিপি দেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের সুপারিশ সর্বসম্মতভাবে গৃহীত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা