নোবিপ্রবিতে নজরকাড়া ‘বেগুনি কালিম’, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসের ময়নাদ্বীপে এবার দেখা মিলেছে দৃষ্টিনন্দন জলচর পাখি 'বেগুনি কালিম' (Purple Swamphen)। উজ্জ্বল বেগুনি-নীল শরীর, লাল টকটকে ঠোঁট আর লম্বা পায়ের এই পাখিটি বিশ্ববিদ্যালয়ের জলাশয় ও ঘাসযুক্ত এলাকায় বিচরণ করতে দেখা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নোবিপ্রবি ক্যাম্পাসে বর্তমানে ১৩১ প্রজাতির বন্যপ্রাণীর বসবাস রয়েছে। সেই তালিকায় নতুন মাত্রা যোগ করেছে এই অপূর্ব সুন্দর পাখিটি। সাধারণত হাওর, বিল বা নলখাগড়াঘেরা জলাভূমি অঞ্চলে এদের দেখা মিললেও, ক্যাম্পাসের শান্ত ও নিরাপদ পরিবেশ এদের আকৃষ্ট করেছে বলে মনে করা হচ্ছে।

বেগুনি কালিম সাধারণত ছোট দলে বাস করতে পছন্দ করে। এর শক্তিশালী লাল ঠোঁট এবং বড় আঙুলযুক্ত পা একে জলজ উদ্ভিদের ওপর দিয়ে অনায়াসে হাঁটতে সাহায্য করে। মূলত জলজ উদ্ভিদের কচি ডগা, শাপলা-শালুক এবং ছোট জলজ প্রাণী এদের প্রধান খাবার।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসের জলাশয়ে কচুরিপানা ও জলজ উদ্ভিদের প্রাচুর্য এবং মানুষের অবাধ বিচরণ কম হওয়ায় এখানে বন্যপ্রাণীরা নিরাপদ বোধ করছে। এই পাখির উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও , শীতকালে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে হিমালয় ও সাইবেরিয়া অঞ্চল থেকে বিভিন্ন পরিযায়ী পাখি ছুটে আসে নোবিপ্রবির এই ময়নাদ্বীপে।

পাখিটির নান্দনিক কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন বিশ্ববিদ্যালয়ের আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. তসলিম মাহমুদ। তিনি বলেন, 'আমি আসলে একজন শখের 'পাখি ফটোগ্রাফার'। আমি ক্যাম্পাসেই থাকি, যেকারণে অবসর সময় পেলে ক্যামেরা নিয়ে বাইরে বের হয়ে পরি পাখির ছবি তোলার জন্য। আমি এ পর্যন্ত অনেকগুলো পাখির ছবি তুলেছি। যার মধ্যে পানকৌড়িও অন্যতম। তবে বেগুনি কালিম আমার অনেক পছন্দের।'

তিনি আরও বলেন, 'বাহিরে কোথাও বেগুনি কালিম সচারাচর দেখা যায়না। তবে এটি আমাদের ক্যাম্পাসে প্রায়শই দেখা যায়। নোবিপ্রবিতে প্রায় ১৩১ প্রজাতির প্রাণী আছে। চেষ্টা আছে আরও প্রানীর এমনসব চমকপ্রদ ছবি তোলার। আমাদের ক্যাম্পাসের জীববৈচিত্র্য রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টরা বরাবরই সচেতন। এই ধরনের বিরল ও সুন্দর পাখির বিচরণ আমাদের পরিবেশগত সাফল্যেরই প্রমাণ।'

উল্লেখ্য, নোবিপ্রবিকে বন্যপ্রাণীদের জন্য একটি প্রকৃত 'ইকো-ফ্রেন্ডলি' জোন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেগুনি কালিমের মতো পাখির উপস্থিতি সেই প্রচেষ্টাকে আরও সার্থক করে তুলল ,এমনই বলছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. বৃষ্টিতে স্বস্তির পরশ, রাজধানীতে কমেছে তাপমাত্রা সদ্য. পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি-পদায়ন সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার