ক্যাম্পাস

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

ফেসবুক পোস্টে তিনি জানান, “গত ২৮ মার্চ ২০২৬ তারিখে আমি জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করেছি। এই পথচলায় যারা আমার সহযোদ্ধা ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।” তবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, আবু তৌহিদ মো. সিয়াম পদত্যাগপত্র জমা দিলেও তা এখনো গৃহীত হয়নি। তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জবি প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জবি প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল বহিষ্কার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. নজরুল ইসলামের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপ, সংগঠনের নাম ও প্রভাব ব্যবহার করে ফুড কোর্ট পরিচালনা এবং শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে জবি প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৬) সদস্যদের মতামত এবং উপদেষ্টামণ্ডলীর চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে তাকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব'

মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব'

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব' এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে “ইফতার ও ঈদ উপহার বিতরণ-২০২৬” শীর্ষক কর্মসূচি আয়োজন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল কারার মাদ্রাসায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

২৫ জুলাই, ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হিসেবে নিয়োগ পেলেন জাবি শিক্ষক , ভিসির অভিনন্দন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হিসেবে নিয়োগ পেলেন জাবি শিক্ষক , ভিসির অভিনন্দন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ড. সাখাওয়াত হোসেনকে অভিনন্দন জানান।

২৫ জুলাই, ২০২৬
জাকসুর উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন

জাকসুর উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, "আমরা বিভিন্ন সময়ে ময়লা সমস্যার সমাধানের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে অনেকবার আলোচনা করেছি। কিন্তু বারবারই একটি কথা উঠে আসে যে, জনবল সংকটের কারণে আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না। মুক্তমঞ্চের মতো গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো হয়, তার পাশেই একটি ময়লার ভাগাড় আছে। আগে বিশ্ববিদ্যালয়ের ময়লার ভাগাড় ছিল একটি, যেটিকে আমরা রাঙ্গামাটি নামে চিনি। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে অসংখ্য জায়গা। আমরা দেখেছি জেনারেটর বাজারের পাশে সেখানেও ময়লার ভাগাড় গড়ে উঠেছে। তাই আমাদের সকলের প্রচেষ্টায় এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে।"

২৫ জুলাই, ২০২৬
ইবি সায়েন্স ক্লাবের ৫ দিনব্যাপী ‘পাইথন প্রোগ্রামিং বুটক্যাম্প’ সম্পন্ন

ইবি সায়েন্স ক্লাবের ৫ দিনব্যাপী ‘পাইথন প্রোগ্রামিং বুটক্যাম্প’ সম্পন্ন

‎আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আইইউএসসি)-এর উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী অনলাইন ‘পাইথন প্রোগ্রামিং বুটক্যাম্প (আইইউএসসি এডিশন)’ সম্পন্ন হয়েছে। শনিবার (৭ মার্চ) থেকে গুগল মিট প্ল্যাটফর্মে শুরু হওয়া ই বুটক্যাম্পে দেশের ১৫ টিরও বেশি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ২২০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ‎এতে প্রশিক্ষক (ইন্সট্রাক্টর) হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. আবু তালহা।

২৫ জুলাই, ২০২৬
জাবির আবাসিক হলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাবির আবাসিক হলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম কনিস্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে জুলাই বিরোধীদের শাস্তি মওকুফ ও চাকরিতে বহালের সিদ্ধান্ত

ইবিতে জুলাই বিরোধীদের শাস্তি মওকুফ ও চাকরিতে বহালের সিদ্ধান্ত

জুলাই বিপ্লবে বিরোধী অবস্থান ও ভূমিকা রাখার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তার শাস্তি মওকুফ ও পুনরায় চাকরিতে বহালের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন। তবে কেউ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি।

২৫ জুলাই, ২০২৬
ঈদের ছুটিতে জাবিতে কড়া নিরাপত্তা, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

ঈদের ছুটিতে জাবিতে কড়া নিরাপত্তা, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটিকালীন সময়ে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বদা নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হল সংশ্লিষ্ট আবাসিক ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রভোস্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ও মীর মশাররফ হোসেন হল গেট ছাড়া অন্যান্য সব গেট বন্ধ থাকবে।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে ইফসা’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

জাবিতে ইফসা’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ইফসা’র সভাপতি মুজাহিদ হোসাইন বলেন, 'আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থেই আমাদের পড়াশোনা করার সুযোগ হয়েছে। সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের একটি মানবিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই ইফসা প্রতিবছর এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই মহত কাজে যেসকল শিক্ষক ও শিক্ষার্থী দান করেছেন এবং সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন। আমাদের জন্যও দোয়া করবেন।'

২৫ জুলাই, ২০২৬
জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষা ব্যবহার ও হুমকিমূলক আচরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

২৫ জুলাই, ২০২৬
ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেফতার

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে নিষিদ্ধঘোষিত কার্যক্রমের অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে