বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পদোন্নতির দাবিতে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল শনিবার নতুন উপাচার্য ড. মো. মামুন অর রশিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটির কারণে ক্লাস আগে থেকেই বন্ধ ছিল। তবে সূচি অনুযায়ী ২০ মে পর্যন্ত পরীক্ষা চলমান থাকবে। বৈঠকের পর শিক্ষকদের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২১ এপ্রিল পদোন্নতির দাবিতে শিক্ষকরা কর্মবিরতি ও প্রশাসনিক শাটডাউন শুরু করেন। ৫ মে বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টি সিন্ডিকেট সভায় সমাধানের আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসে ১০ মে পর্যন্ত শাটডাউন স্থগিত করে ক্লাস ও পরীক্ষা শুরু করা হয়েছিল।

তবে ৯ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় পদোন্নতির বিষয়ে সুনির্দিষ্ট সমাধান না হওয়ায় ১১ মে থেকে শিক্ষকরা আবার শাটডাউন কর্মসূচিতে যান, ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়ে।

এর মধ্যেই গত বৃহস্পতিবার সরকার ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়, যার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ও ছিল। অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শনিবার দুপুরে নতুন উপাচার্যের সভাপতিত্বে কবি জীবনানন্দ দাশ মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে বৈঠক হয়। এতে পদোন্নতির আবেদন করা প্রায় ৬০ জন শিক্ষক অংশ নেন। তারা অবকাঠামোগত সংকট, শ্রেণিকক্ষের স্বল্পতা, আবাসিক হল না থাকা এবং পদোন্নতি বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন।

বৈঠকে উপাচার্য মামুন অর রশিদ জানান, সমস্যা সমাধানে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করবেন। তবে বর্তমান নীতিমালার আওতায় সরাসরি পদোন্নতি সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ইউজিসির অভিন্ন নীতিমালা অনুযায়ী সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি দিতে হবে। তবে নীতিমালার একটি ধারা অনুযায়ী প্রতিটি শিক্ষককে নিজ বিশ্ববিদ্যালয়ের পুরনো নীতিমালার ভিত্তিতে একবার পদোন্নতির সুযোগ দেওয়া যেতে পারে। পাশাপাশি “ডিউ ডেট” কার্যকরের বিষয়েও আশ্বাস দেন তিনি।

রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. হাফিজ আশরাফুল হক। তিনি বলেন, উপাচার্য শিক্ষকদের বক্তব্য শুনেছেন এবং ইউজিসির সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন। এরপরই শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি