ক্যাম্পাস
জামালপুরে সআমকসাসের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
পবিত্র রমজান মাস উপলক্ষে জামালপুরে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতি (সআমকসাস)। সোমবার (১৬ মার্চ) বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থাকা পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি। শনিবার (০৪ এপ্রিল ) তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
কুবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটির সকল সদস্যের উপস্থিতিতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮টি বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।
অনার্সে ৩.৩৫ সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি পেলেন মাভাবিপ্রবির রাফি মাহমুদ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী আর রাফি মাহমুদ যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় R1 শ্রেণিভুক্ত বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন। বায়োকেমিস্ট্রি বিভাগে ভর্তির পাশাপাশি তিনি টিউশন ফি, স্বাস্থ্য বীমা ও জীবনযাপনের ব্যয় বাবদ বার্ষিক ৩৪ হাজার ডলারের গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ অর্জন করেছেন। আগামী আগস্ট ২০২৬ থেকে তার পিএইচডি যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
জাবি শিক্ষার্থী শারমিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শারমিন জাহানের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ পরিবার। সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, সমাজসেবা সম্পাদক আহসান লাবিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জাবি অধ্যাপক ড. নুরুল ইসলাম ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের (ডিসিইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলান এ ঘোষণা দেন। অধ্যাপক ড. নুরুল ইসলাম ২০১১ সালে যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কুবির আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের চার ব্যাচ থেকে মোট ৭২ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নতুন বিভাগ হিসেবে এটি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন বলে মনে করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার (১৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এবার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. নাসির উদ্দীন
অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টর পদ থেকে অব্যাহতির আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে তাকে ওই পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসাথে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
জাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব রায়হান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরি পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মা্হ আলম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজিব রায়হান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আক্তার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
টিএসসিতে দুই তরুণী লাঞ্ছিত, ঢাবির সেই ৩ শিক্ষার্থী বহিষ্কার
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবাগত শিক্ষার্থীদের জরুরি দিকনির্দেশনা দিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজুয়ানুল হক
সম্প্রতি দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী, দক্ষতা উন্নয়নমুখী এবং ভবিষ্যৎ-সচেতন হওয়ার আহ্বান জানান। বিস্তৃত এ পরামর্শধর্মী বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয় জীবনকে শুধু ডিগ্রি অর্জনের সময় নয়, বরং নিজেকে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাবিতে দিনব্যাপী নানান আয়োজন
এসময় তিনি বলেন, “আমরা ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘টুগেদার ফর হেলথ’ প্রতিপাদ্য সামনে রেখে এই আয়োজন করছি। স্বাস্থ্যকে আমরা আর শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে দেখতে পারি না; বরং মহামারি, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করতে হবে। এজন্য ‘ইস্টে ইউথ সায়েন্স’ এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৈজ্ঞানিক তথ্য ও গবেষণার ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”