জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর প্রশ্ন জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদের পরিপন্থী এবং তা প্রতারণামূলক বলে উল্লেখ করে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। লিফলেটে বলা হয়, বিএনপি জুলাই সনদ অনুসারে ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে চায় এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমবাগান, বটতলা, প্রশাসন ভবনসহ আশপাশের এলাকায় জুলাই সনদ বাস্তবায়ন সম্পর্কিত এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, আহ্বায়ক সদস্য নূর উদ্দিন ও সাব্বিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

লিফলেটে বলা হয়, গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নের “জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে” অংশ এবং “সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে” অংশ জুলাই সনদের ঐকমত্যের অংশ নয়। এ অংশের বিরুদ্ধে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষরের সময় আপত্তি জানিয়েছিল, যা জুলাই সনদে লিপিবদ্ধ আছে।

এতে আরও বলা হয়, বিএনপি সংসদের আসনসংখ্যার অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব চায় এবং সংবিধান সংশোধনসহ কয়েকটি বিষয় উচ্চকক্ষে পাঠানো হবে না মর্মে দ্বিমত পোষণ করে। কারণ উচ্চকক্ষ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়। জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের নোট অংশ অনুসারে বিএনপির উত্থাপিত আপত্তি প্রাধান্য পাবে এবং বিএনপি ওই নোট অংশ অক্ষরে অক্ষরে মানতে অঙ্গীকারবদ্ধ।

লিফলেটে আরও বলা হয়, গণভোটের প্রশ্ন ‘গ’-এর “সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার” দেওয়ার অংশটি বিরোধী দল ইতোমধ্যে লঙ্ঘন করেছে, যা জুলাই সনদের ২২ ও ২৩ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন।

এ সময় ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “ছাত্রজনতার রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠিত হয়। সে সময় যে ঐকমত্য কমিশন গঠন হয়েছিল, সেখানে জুলাই সনদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের লিখিত প্রস্তাব দাখিল করে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানও জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “তবে বিএনপি যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, সেগুলো ব্যতীত বাকিগুলো বাস্তবায়ন করবে। বর্তমানে সরকারের বিরুদ্ধে একটি গ্রুপ ও বিরোধী দলের বট বাহিনী প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে এবং গুজব ছড়াচ্ছে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তাদের হুঁশিয়ার করে দিতে চাই।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর প্রতি দেশের মানুষের ভালোবাসা রয়েছে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই তিনি সরকার গঠন করেছেন। তিনি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবেন। বট বাহিনীর অপপ্রচার রোধে আমরা লিফলেটের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছি।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি