ক্যাম্পাস
কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ
অভিযোগপত্রে আবুল বাশার উল্লেখ করেন, গত ৪ এপ্রিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত থাকলে সেখানে তিনি ও তার দলের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এসময় ছাত্রদল পরিচয় দিয়ে কয়েকজন শিক্ষার্থী অতিথিদের পথরোধ করে সেলফি তুলতে গেলে তিনি বাধা দেন। এর পরিপ্রেক্ষিতে তারা বার্ডের নতুন গেস্ট হাউজে গিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং অশালীন আচরণ করে।
নোবিপ্রবির সাত কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “ভাটারা প্রিমিয়ার লীগ (বিপিএল)” সিজন-৭ এর ফাইনাল খেলা। বুধবার দুপুরে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।
উদ্বোধনের দুই মাস পরও বন্ধ নোবিপ্রবি ক্যাফেটেরিয়া, ভোগান্তিতে শিক্ষার্থীরা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ০৫ ফেব্রুয়ারি উদ্বোধন করা হলেও দুই মাস পেরিয়ে গেলেও এখনো তা চালু হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। এর আগে প্রায় নয় মাস বন্ধ থাকার পর কালের কণ্ঠ মাল্টিমিডিয়াতে প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে তড়িঘড়ি করে ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের দিন চেয়ার-টেবিল ছাড়া ভেতরে খাবার প্রস্তুত বা বিক্রির কোনো কার্যক্রম ছিল না। এরপর কেটে গেছে আরও দুই মাস, কিন্তু এখনো খাবার পরিবেশন শুরু হয়নি।
হত্যাকাণ্ডের শিকার অধ্যাপক রুনার বিভাগে শিক্ষক নিয়োগ দিচ্ছে ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সোস্যাল ওয়েলফেয়ার (সমাজকল্যাণ) বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর সৃষ্ট শূন্যতা পূরণ ও একাডেমিক কার্যক্রম বেগবান করতে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কুবিতে ঈদুল ফিতরের জামাত সকাল পৌনে আটটায়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান। এর আগে, গত শুক্রবার (১৩ মার্চ) জুম'আর নামাজে ঈদুল ফিতরের জামাতের ব্যাপারে আলোচনা হয়। সেদিনই আলোচনা করে সকাল ৭.৪৫ এ সময় নির্ধারণ করা হয়।
কুবির অ্যালামনাই এসোসিয়েশন ইউকে-এর উদ্যোগে ইফতার অনুষ্ঠান
ইউরোপে বসবাসকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন ইউকে' এর উদ্যোগে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) লন্ডনের মিনি বাংলাদেশ খ্যাত রেস্টুরেন্ট ক্যাফে গ্রীলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মাহবুবউল আলম ভুঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মুহিব্বুল্লা। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।
দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিখোঁজ, মায়ের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে সংঘটিত বাস দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান ও তাঁর ভাগ্নে এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রাইয়ানের মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) আনুমানিক সাড়ে ৫টায় রাজবাড়ীতে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত ওই বাসে রাইয়ানসহ তাঁর মা, বোন ও ভাগ্নে অবস্থান করছিলেন।
জাবিতে ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) সংগঠনটির জাবি শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং, জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষায় গালিগালাজ, সাইবার বুলিং ও হুমকিসূচক বক্তব্য দেওয়ার অভিযোগে গোলাম রব্বানী নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
জাবি শিক্ষার্থী সামিয়া তাসনীম স্বাতীর প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত: “স্মৃতিতে বৃহস্পতি”
প্রথম গল্পে একজন তরুণীর রহস্যময় প্রতিশোধের কাহিনী উঠে এসেছে, যেখানে তার মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং সূক্ষ্ম পরিকল্পনা ধাপে ধাপে গল্প এগিয়ে নিয়ে যায়। গল্পটি মানবমনের অন্ধকার দিকগুলো প্রকাশ করে, পাঠককে প্রশ্ন করতে বাধ্য করে—প্রতিশোধের শেষ কি শুধু সমাপ্তি, নাকি এর গভীর কোনো অর্থ আছে? দ্বিতীয় গল্পটি সময়ের নির্মমতা ও ভাগ্যের পরিহাসকে কেন্দ্র করে নির্মিত। দীর্ঘ অনুপস্থিতির পর জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত পরিবর্তন, অপেক্ষার ক্লান্তি এবং হারানোর বেদনা গল্পটিকে করে তুলেছে মানবিক ও আবেগঘন। বিশেষ করে বিবাহবার্ষিকীর রাতে স্বামীর জন্য সাজানো এক নারীর দীর্ঘ অপেক্ষার দৃশ্য পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে।
বিসিবির প্রতিবন্ধী ক্রিকেট দলে প্রাথমিকভাবে মনোনীত ইবি শিক্ষার্থী আজাহার
ঘোষণায় জানানো হয়, গত ২৭–২৮ জানুয়ারি বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘BCB Physically Challenged Cricket Talent Hunt 2026’ থেকে প্রাথমিকভাবে মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। এসব খেলোয়াড়দের মধ্য থেকে ট্রায়াল ম্যাচের মাধ্যমে শিগগিরই বাংলাদেশ জাতীয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গঠন করা হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অফিস ও একাডেমিক কার্যক্রমের সময় পরিবর্তন
জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ছাড়া বাকি দিনগুলিতে কার্যালয় ও একাডেমিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত হবে।