ক্যাম্পাস
জাবি অধ্যাপকের গণমাধ্যমে দেওয়া বক্তব্যের সমালোচনা ও নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন টকশো ও গণমাধ্যমে অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা কর্তৃক গণহত্যায় অভিযুক্ত হিসেবে উল্লেখিত বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে দেওয়া বক্তব্যে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘন ও হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত একটি রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দেওয়া ভুক্তভোগীদের প্রতি অবমাননা এবং ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
জাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জ্বালানি সংকটের অজুহাতে অনলাইন শিক্ষা সিদ্ধান্তের প্রতিবাদে জাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন
সংগঠনের সভাপতি অদ্রি অংকুর বলেন, 'জ্বালানি সংকটের কথা বলে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত যৌক্তিক নয়। করোনাকালের অভিজ্ঞতায় দেখা গেছে, অনলাইন শিক্ষায় সব শিক্ষার্থী সমান সুযোগ পায় না। বিশেষ করে গ্রামীণ ও নিম্নবিত্ত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।' তিনি বর্তমান শিক্ষামন্ত্রীকে ফাটাকেস্টের সাথে তুলনা করে তীব্র সমালোচনা করেন। এসময় তিনি আরও বলেন, 'এ ধরনের সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে বৈষম্য বাড়াবে। জ্বালানি সংকট সমাধানে শিক্ষাপ্রতিষ্ঠানকে টার্গেট করা কোনো কার্যকর পন্থা হতে পারে না। বরং অন্যান্য খাতে অপচয় কমিয়ে সংকট মোকাবিলা করা উচিত।'
বিভিন্ন সেবা নিয়ে বি ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে ছাত্রদল-শিবির
সরেজমিনে দেখা যায়, পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধা, কেন্দ্র খুঁজে পেতে সহায়তা এবং অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জের ব্যবস্থা করাসহ সার্বিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে তারা। এ বিষয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী বলেন, 'বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাহায্য করার যে মানসিকতা সেটা খুবই প্রসংশার। তাদের দেওয়া স্টল থাকার জন্যই আমরা শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে এসেও সহজে ও নিশ্চিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি।'
উত্তরা থেকে সাবেক জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
তিনি জানান, খবর পেয়ে পুলিশ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত করা যাবে। এদিকে, একই বিভাগের ৪৪তম ব্যাচের আরেক শিক্ষার্থী মোহাম্মদ কাজল মিয়া জানান, সাবিত কয়েকদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু অস্বাভাবিক পোস্টও দিয়েছিলেন।
জাবি শিক্ষার্থী শারমিন জাহান খুন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উপাচার্যের
শারমিন জাহানের খুনের ঘটনায় তদন্তপূর্বক খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি চেয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'শারমিন জাহানের খুনের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত হয়েছে। তিনি ঘটনা দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।'
জবিতে 'ভাইস-চ্যান্সেলর'স গবেষণা পুরস্কার' পাচ্ছেন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর
জানা গেছে, ২০২৩ সালে স্বনামধন্য 'International Journal of Arab and Muslim'-এ প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধের জন্য তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তাঁর গবেষণাপত্রটির শিরোনাম হলো "They are us': Orientalist perspective challenged in New Zealand Newspapers' coverage." বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যাপক ড. নিস্তার জাহান কবীরের এই গৌরবময় অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে, যা তাঁর সহকর্মী ও শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণার উৎস।
মাভাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘বি' ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও প্রক্টরসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ‘বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি ক্যাম্পাসে ২ হাজার ৭ শ ২১ জন পরীক্ষার্থী আবেদন করেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ইবিতে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ছাত্রদলের হেল্পডেস্ক
শিক্ষার্থীরা জানান, অচেনা পরিবেশে এসে ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা পেয়ে তারা স্বস্তি অনুভব করেছেন। বিভিন্ন তথ্য ও সহায়তা তাদের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকে সহজ করেছে। একজন অভিভাবক বলেন, 'হেল্প ডেস্কের মাধ্যমে আমরা আন্তরিক সহযোগিতা পাচ্ছি। বসার জায়গা, পানীয় জলসহ প্রয়োজনীয় নানা সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে এই গরমে স্যালাইন ও পানির ব্যবস্থা অত্যন্ত সহায়ক হয়েছে, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।'
নবম বর্ষে পদার্পণ করল কুবি প্রেস ক্লাব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ৮ম বর্ষ অতিক্রম করে নবম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান ধারণ করে ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠাকালে আহ্বায়ক কমিটির মাধ্যমে ৯ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির পরিসর বেড়েছে। বর্তমানে প্রেস ক্লাবটির সঙ্গে ২০ জন সদস্য কাজ করছেন এবং এর পাশাপাশি রয়েছে ২০ জনের অধিক সহযোগী সদস্য।
‘মরণফাঁদ’ কুষ্টিয়া–ঝিনাইদহ সড়ক: আইনমন্ত্রীর কাছে ইবি ছাত্রদল নেতার খোলা চিঠি
তিনি লিখেন, 'খুলনা–কুষ্টিয়া মহাসড়কের বর্তমান বেহাল অবস্থা আজ খুলনা–কুষ্টিয়া অঞ্চলের লাখো মানুষের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে ঝিনাইদহ–কুষ্টিয়া সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে আছে। যার ন্যায় প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এবং নিয়মিত দুর্ভোগের স্বীকার হচ্ছেন। এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাজারো শিক্ষার্থী।
জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নাম ঘোষণা করেন। অধ্যাপক ড. রইছ উদ্দিন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।