ইবি'র সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এখলাছ, সম্পাদক মাশুক এলাহী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত খুলনা জেলার কয়রা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতি’–এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. এখলাছুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাশুক এলাহী।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে কপোতাক্ষ মহাবিদ্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সংগঠনের উপদেষ্টামণ্ডলী এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আবু সাদিক ত্বহা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান মনোনীত হয়েছেন। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, আইনজীবী, সংগঠনের সাবেক নেতৃবৃন্দ এবং ইবি ও স্থানীয় শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, এলাকার উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়-এলাকার সমন্বয়ে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে সংগঠনের নাম পরিবর্তন করে ‘সুন্দরবন ছাত্র-ছাত্রীকল্যাণ সমিতি’ রাখার পরামর্শ দেন।

নবনির্বাচিত সভাপতি মো. এখলাছুর রহমান বলেন, সংগঠনের নেতৃত্বের দায়িত্ব পাওয়াটা সম্মানের পাশাপাশি বড় দায়িত্ব। শিক্ষার্থী কল্যাণ, ঐক্য ও সংগঠনের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে