ক্যাম্পাস
এডিপিতে নোবিপ্রবির ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত
দেশে কার্যকর গণতন্ত্র ও সংসদীয় কাঠামোর জবাবদিহিতা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘গণভোটে জনগণের রায় ও বাংলাদেশের সংসদীয় বাস্তবতা’ শীর্ষক সেমিনার। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধানের প্রয়োগ এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে আলোচনা করেন বক্তারা।
দ্যা ডিসেন্টের সম্পাদক কদরুদ্দিন শিশিরের প্রশিক্ষণে নজরুল বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট-চেকিং কর্মশালা
প্রশিক্ষণ কর্মশালায় কদরুদ্দিন শিশির ডিজিটাল অনুসন্ধান, তথ্য যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং অনলাইন সূত্র ব্যবহারের বিভিন্ন আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও ভুয়া সংবাদের সত্যতা যাচাইয়ের কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়। এ ছাড়া ছবি ও ভিডিও যাচাই, তথ্যের উৎস শনাক্তকরণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) ব্যবহারের মৌলিক ধারণা এবং দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতার নানা দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
ঢাবির বিজয় ৭১ হলে ছাত্রদলের দেয়াললিখন ঘিরে উত্তেজনা
ঢাকা বিশ্ববিদ্যালয়–এর বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাত্রদলের কর্মীরা হল সংসদের কক্ষের সামনে দেয়ালে ‘গুপ্ত’ লিখে প্রতিবাদ জানাতে গেলে ছাত্রশিবির সংশ্লিষ্ট এক নেতা এবং হল সংসদের পাঠকক্ষ সম্পাদক বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, ওই নেতা ছাত্রদলের এক কর্মীকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।
জাবিতে দোকানকর্মীর গায়ে হালিম ছুড়লেন জাকসু নেতা, শিক্ষার্থীদের ক্ষোভ
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে ক্যাম্পাসের বটতলা এলাকায় হাবীব ভাইয়ের দোকানে (যা ক্যাম্পাসে ‘বামের দোকান’ নামে পরিচিত) এ ঘটনা ঘটে। হালিম নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে জাকসু নেতা হুসনে মুবারক ক্ষিপ্ত হয়ে দোকানমালিক হাবীবের ছেলে সাহাবুদ্দিনের দিকে হালিম ছুড়ে মারেন। শুধু তা-ই নয়, দোকানের অন্য এক কর্মচারী বিল্লালের থুতনি চেপে ধরে তাকে জোরপূর্বক মাছিযুক্ত হালিম খাইয়ে দেওয়ার চেষ্টাও করেন তিনি।
জাবিতে দেয়ালে ‘গুপ্ত’ লিখে চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ ছাত্রদলের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও দেয়ালে ‘গুপ্ত’ গ্রাফিতি এঁকে চট্টগ্রাম সিটি কলেজে নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। বুধবার ক্যাম্পাসের বটতলা সড়ক, শহীদ সালাম-বরকত হল, সমাজবিজ্ঞান অনুষদের সামনে, টিএসসি সংলগ্ন দেয়াল এবং পরিবহন চত্বরের বিভিন্ন স্থানে এ গ্রাফিতি আঁকা হয়।
স্থানীয় এমপির প্রচেষ্টায় জাককানইবি–জিরো পয়েন্ট সড়ক সংস্কারের অনুমোদন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক (জিরো পয়েন্ট) পর্যন্ত দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের প্রচেষ্টায় প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
জাবিতে দীর্ঘ ২৫ দিনের ছুটি ঘোষণা
পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে থেকে এ ছুটি শুরু হবে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাবিতে 'রাজধানী পরিবহনের' ৯টি বাস আটক
সাভারের পল্লিবিদ্যুৎ এলাকায় দুই বাসের রেষারেষিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানী পরিবহনের স্টাফদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এর পর ‘নগর ও পরিকল্পনা’ বিভাগের একদল শিক্ষার্থী রাজধানী পরিবহনের ৯টি বাস আটকে রাখে।
কুবিতে আয়োজিত ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আগামীকাল
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে আয়োজিত ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল (১৭ এপ্রিল)। এ পর্বে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি সাদিয়া আফরিন ও সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল।
জুলাই সনদ ও গণভোটের জনমত বাস্তবায়নের দাবিতে জবিতে ছাত্রশক্তির মানববন্ধন
জুলাই সনদ ও গণভোটের ফলাফল কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস শেখ বলেন, অতীতে ভারতের সঙ্গে যে ধরনের নির্ভরশীল সম্পর্ক গড়ে তোলা হয়েছিল, ভবিষ্যতে তা পরিবর্তন করে ন্যায়, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন
এসময় জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অণ্বেষা বলেন, 'আমরা দেখেছি বিশটি অধ্যাদেশের মধ্যে চারটি বাতিল ও ষোলটি অধিকতর আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। আমরা বুঝতে পারছি বর্তমান সরকার কোন এক এস্টাবলিশমেন্টের জন্য এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এই সরকারের কি এটুকু স্বকীয়তা নেই যে তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে?'
র্যাগিং বন্ধে কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে র্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স জারি করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও র্যাগিং, বুলিংসহ নানা ধরনের হয়রানি বন্ধে শিক্ষার্থীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা তুলে ধরা হয়।