পরিবার ছেড়ে ঈদ করেছেন নোবিপ্রবির অর্ধশতাধিক আনসার সদস্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যখন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরেছেন, তখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৮ জন আনসার সদস্য পরিবারের সান্নিধ্য ত্যাগ করে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে কর্মরত মোট ৭৮ জন আনসার সদস্যের মধ্যে ৬৮ জনই এবার ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সুযোগ পাননি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সচল রাখতে তারা ক্যাম্পাসেই অবস্থান করছেন।

ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রায় ফাঁকা হয়ে গেলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা রাখা হয়নি। নির্জন একাডেমিক ভবন, আবাসিক হল ও ক্যাম্পাসজুড়ে নিয়মিত টহল এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা।

আনসার সদস্য মো. হায়দার বলেন, “ঈদের সময় পরিবারের সঙ্গে থাকতে সবারই ইচ্ছে করে। কিন্তু দায়িত্বের কথা চিন্তা করে ক্যাম্পাসেই থাকতে হচ্ছে। আমরা দায়িত্বে আছি বলেই অন্যরা নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারছেন।”

নিরাপত্তাকর্মী মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঈদের সময় পরিবারের কথা খুব মনে পড়ে। কষ্ট তো হয়ই, তবে দেশের জন্য কাজ করছি—এটাই আমাদের গর্ব।”

আরেক আনসার সদস্য মো. মনিরুজ্জামান বলেন, “দায়িত্ব পালনে কোনো ঘাটতি রাখব না। ঈদের দিনে পরিবারের কথা বেশি মনে পড়ে। ফোনে সবাইকে একসঙ্গে দেখলে খারাপ লাগে। তবু দায়িত্বের স্বার্থে নিজেকে সামলে নিতে হয়।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার রাখতে আনসার সদস্যদের পাশাপাশি অন্যান্য নিরাপত্তাকর্মীরাও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, দায়িত্বরত আনসার সদস্যদের ঈদ উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোরবানির পশু কেনার উদ্দেশ্যে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগের সুযোগ ত্যাগ করে ক্যাম্পাস ও আবাসিক হলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাওয়া এসব আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। তাদের এই ত্যাগ ও দায়িত্ববোধ নীরবে হলেও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে সচল রেখেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম