কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে ‘মৌসুমি ফল উৎসব–২০২৬’ পালিত হয়েছে। অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচু, আনার, আঙ্গুর, আনারস, তালের ডাবসহ নানা মৌসুমি ফলের সমাহারে উৎসবমুখর পরিবেশে ফল উৎসব পালিত হয়।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, শিক্ষক সমিতির সদস্য সচিব ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন বলেন, 'দুপুরের খাবারের পর এই মৌসুমি ফলভোজে অংশ নিতে পেরে ভালো লাগছে। ক্যাম্পাসে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এমন আয়োজনকে সাধুবাদ জানাই।'

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ভাবমূর্তি রক্ষায় প্রশাসন, শিক্ষক ও অন্যান্য স্টেকহোল্ডারদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব যেন সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে। যে ঘটনা সত্যিকার অর্থেই সংবাদ হওয়ার মতো, সেটিই যেন তারা সংবাদ হিসেবে তুলে ধরে। আয়োজনের জন্য প্রেস ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'

ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন বলেন, 'প্রেস ক্লাবের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য আমি কুবি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। পাশাপাশি জুলাই আন্দোলনে প্রেস ক্লাবের ভূমিকারও প্রশংসা করছি। সাংবাদিকতা সমাজের দর্পণ। সমাজে অন্যায়-অবিচারের বিষয়গুলো সাংবাদিকদের মাধ্যমেই উঠে আসে। অনেকেই বলেন, আমাদের দেশ থেকে মানবতা নির্বাসিত হয়ে গেছে। তবে আমি মনে করি, ন্যূনতম মানবতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা এখনো টিকে আছে সাংবাদিকদের কারণে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আরও বেশি জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কোথায় ঘাটতি রয়েছে, তা তুলে ধরার ক্ষেত্রে প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি প্রেস ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।'

কুবি প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সবসময় নৈতিকতা ধারণ করে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। প্রেস ক্লাব সৃজনশীল ও শিক্ষাবান্ধব কার্যক্রমে বিশ্বাস করে। আমরা চাই, ক্যাম্পাসে সৌহার্দ্য, সহমর্মিতা ও সাংস্কৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ হোক।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে