আগামীকাল থেকে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২২ মে (শুক্রবার) থেকে ১৩ জুন পর্যন্ত টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২২ ও ২৩ মে এবং ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়টিতে টানা ২৩ দিনের ছুটি মিলছে। ছুটি শেষে আগামী ১৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে।

আবাসিক হলের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত হল বন্ধ থাকবে। ছুটিকালীন সময়ে হলে প্রবেশের ক্ষেত্রে হলগেটে নাম ও হলে থাকার কারণ লিপিবদ্ধ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ দায়িত্বে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করতে হবে।

আবাসিক হল বন্ধের বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, “পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের পাশাপাশি হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেউ হলে থাকতে চাইলে তাকে নিজ দায়িত্বে থাকতে হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, “একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছি। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে বিভিন্ন দপ্তর সীমিত পরিসরে খোলা থাকবে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধের দিনগুলোতে পরিবহনসেবা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে যথারীতি পরিবহনসেবা চালু হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে