ক্যাম্পাস
কুবিতে ছয় অনুষদে নতুন ডিন নিয়োগ
অফিস আদেশে বলা হয়, বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের ডিনদের নিয়োগের মেয়াদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ (সংশোধিত আইন-২০১৩) অনুযায়ী শেষ হওয়ায় এবং গত ৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভায় ডিন নিয়োগের বিষয়ে গৃহীত সিদ্ধান্তক্রমে আইন বিশেষজ্ঞের মতামত না আসা পর্যন্ত নিম্নে বর্ণিত অধ্যাপকগণকে ডিন হিসেবে দায়িত্ব প্রদানের জন্য কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেছেন।
কুবিতে আইকিউএসির নবীন বরণ: তৃতীয় দিনে প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের অংশগ্রহণ
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সোহরাব উদ্দিন , প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সামিমা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম।
অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অনুপস্থিত নোবিপ্রবি: তহবিল সংকট নয় বলছে প্রশাসন
চলমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ৪-৬ মে ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।যেখানে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস এবং বাস্কেটবল দল অংশ নিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্ট থাকছে যা শেষ হবে ৬ মে।
জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে তিন বিষয়ে জবি উপাচার্যের তাৎক্ষণিক সিদ্ধান্ত
পরিদর্শনকালে জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব শিক্ষার্থীদের দীর্ঘদিনের তিনটি দাবি উপাচার্যের সামনে তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল লাইব্রেরির সময়সীমা বৃদ্ধি, আসনসংখ্যা বাড়ানো এবং ব্যাগ সংরক্ষণের সুবিধা নিশ্চিত করা। দাবির প্রেক্ষিতে উপাচার্য কেন্দ্রীয় লাইব্রেরি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেন। পাশাপাশি আসন সংকট নিরসনে ২০০টি নতুন আসন বৃদ্ধি করার জন্য পরদিন থেকেই কাজ শুরু করার নির্দেশনা দেন তিনি।
উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় আসছে জাবি ক্যাম্পাস
জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম লিখন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধানে জাকসুর প্রশাসনকে সঙ্গে নিয়ে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসের ওপেন স্পেসগুলোতে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই নিশ্চিত করতে শুরু থেকে কাজ চলছিল। অবশেষে ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করা হয়েছে।
কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদী, সাধারণ সম্পাদক এনায়েত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগ ও সেশনের শিক্ষার্থী মো. এনায়েত হোসেন।
ঢাবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ডাকসু নেতারা
ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাত ১০টার পর হলের প্রধান ফটকে এ ঘটনা ঘটলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, শাহবাগ থানার ভেতরে হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাসের কানের পর্দা ফাটানোর অভিযোগে অভিযুক্ত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন রবিনের শাস্তি দাবি করে সম্প্রতি একটি ব্যানার টানানো হয়েছিল। মুহসীন হল সংসদের উদ্যোগে লাগানো ওই ব্যানারটি রাতে ছাত্রদলের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
ইবিতে জাতীয় বিজ্ঞান উৎসবের প্রথম দিন
সোমবার (১১ মে) দুপুরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পূবালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শাহনাজ খান, আইইউএসসির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী এবং আইইউএসসির সভাপতি জুনাইদুল মোস্তফা।
ইবিতে আন্তর্জাতিক বিজ্ঞান সিম্পোজিয়াম ও বায়োটেকনোলজি ২১ ব্যাচের বিদায় অনুষ্ঠান
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিজ্ঞান সিম্পোজিয়াম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) যৌথভাবে এ সিম্পোজিয়াম এবং বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
প্রথমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে রানার্সআপ কুবি নারী দল
প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতার ফাইনালে উঠে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নারী দল। টানটান লড়াইয়ের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ২-০ সেটে হেরে রানার্সআপ হয় দলটি। সোমবার (১১ মে) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জিমনেশিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কুবি নারী দল পরাজিত হলেও প্রথমবারের মতো ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করে তারা।
চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ
শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমাবেশে মিলিত হয়। এ কর্মসূচিতে ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া হোসাইন, অফিস সম্পাদক হাসিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোবিপ্রবিতে 'বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি' বিষয়ক ট্রেনিং সমাপ্ত
নোবিপ্রবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের তত্ত্বাবধানে এবং নোবিপ্রবি বায়োটেক এসোসিয়েশনের উদ্যোগে উক্ত ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। গত ২৬ এপ্রিল এ ট্রেনিং শুরু হয়ে ধাপে ধাপে শেষ হয়।এতে বিজিই বিভাগের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আন্ডারগ্রাজুয়েট, পোস্টগ্রাজুয়েট এবং পিএইচডি লেভেলের শিক্ষার্থীরা ছিলেন।