মাস্টার্স শেষে হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছেড়েছেন। তবে সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু হল ছাড়ার জন্য প্রশাসনের কাছে কিছু সময় চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দুজনেরই ছাত্রত্বের মেয়াদ শেষ হয়েছে।

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ তথ্য জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, রেজিস্ট্রার, জাকসু ও হল সংসদের প্রতিনিধিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জিএস মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী মাস্টার্স পরীক্ষার সাত দিনের মধ্যেই তিনি হল ছেড়েছেন। তাঁর কক্ষও নতুন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষাজীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে হলের আসন ছেড়ে দিচ্ছেন। তাঁর মতে, শিক্ষাজীবনের সমাপ্তির কাছাকাছি সময়ে সবারই সময়মতো হল ছাড়ার প্রস্তুতি নেওয়া উচিত। এতে নবীন শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে স্বস্তিকর পরিবেশ তৈরি হবে এবং গণরুম ও গেস্টরুম সংস্কৃতিমুক্ত সুষ্ঠু একাডেমিক পরিবেশ গড়ে উঠবে।

অন্যদিকে ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, তিনি দেশের বাইরে ছিলেন। কিছু ব্যক্তিগত প্রস্তুতি ও প্রয়োজনীয় গোছগাছ বাকি রয়েছে। বাসস্থানের ব্যবস্থা সম্পন্ন করেই দ্রুত সময়ের মধ্যে হল ছেড়ে দেবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জাকসুর জিএস হল ছেড়ে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী সাত দিনের মধ্যেই ভিপিও একই দৃষ্টান্ত অনুসরণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আবাসিক হল ত্যাগ করতেই হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভিপির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং জিএস মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। জাকসু নির্বাচনকে সামনে রেখে তারা এক বছর একাডেমিক বিরতি নিয়েছিলেন। পরে মাজহারুল ইসলাম স্নাতকোত্তর সম্পন্ন করলেও আব্দুর রশিদ জিতু নির্ধারিত সময়ের মধ্যে স্নাতকোত্তরের একটি কোর্স শেষ করতে না পারায় তাঁর শিক্ষাজীবন কার্যত সমাপ্ত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে