স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্নে লড়ছেন জাবি শিক্ষার্থী মিফতাহুল বরাত, সহযোগিতার আহ্বান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী মিফতাহুল বরাত স্পাইনাল কর্ডে Schwannoma (শওয়ানোমা) নামের জটিল টিউমারে আক্রান্ত। উন্নত চিকিৎসার মাধ্যমে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। এমন পরিস্থিতিতে তাঁর সহপাঠী, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

জানা গেছে, ২০২১ সালে প্রথমবারের মতো বরাতের স্পাইনাল কর্ডে টিউমার শনাক্ত হয়। সে সময় অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা সম্পন্ন করা হলেও সম্প্রতি পুনরায় শারীরিক জটিলতা দেখা দেয়। পরবর্তীতে এমআরআই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, টিউমারটি আবারও ফিরে এসেছে। বর্তমানে এটি তাঁর স্নায়বিক কার্যক্রমে প্রভাব ফেলেছে। ফলে পায়ের শক্তি কমে গেছে। তিনি স্বাভাবিকভাবে দৌড়াতে পারছেন না এবং হাঁটতেও কষ্ট হচ্ছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার প্রয়োজন। এ লক্ষ্যে তাঁকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর পরিকল্পনা করা হয়েছে। যাতায়াত, অস্ত্রোপচার, ওষুধ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ মোট প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে।

সহপাঠীরা জানান, ২০২১ সালে বরাতের প্রথম অস্ত্রোপচারের ব্যয় মেটাতে তাঁর পরিবার ঋণ নিয়েছিল। সেই ঋণের প্রায় ৪ লাখ টাকা এখনো পরিশোধ করা সম্ভব হয়নি। এর মধ্যে নতুন করে ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

মিফতাহুল বরাত বলেন, ‘২০২১ সালে আমার স্পাইনাল কর্ডে টিউমার ধরা পড়ে। অপারেশনের পর কিছুটা সুস্থ হয়েছিলাম। কিন্তু কয়েক দিন আগে আবার একই ধরনের সমস্যা শুরু হলে এমআরআই করাই। রিপোর্টে দেখা যায়, টিউমারটি ফিরে এসেছে। এখন আমার পায়ের শক্তি কমে গেছে। দৌড়াতে পারি না। দৌড়ানোর চেষ্টা করলে পড়ে যাই। ধীরে ধীরে হাঁটতে পারি। চিকিৎসক দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আগের অপারেশনের জন্য নেওয়া ঋণ এখনো পরিশোধ করতে পারিনি। নতুন করে চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন, যা আমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই, বন্ধুদের সঙ্গে খেলতে চাই, দৌড়াতে চাই এবং সুস্থভাবে জীবনকে এগিয়ে নিতে চাই।’

এ অবস্থায় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা বরাতের চিকিৎসার জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহায়তা এবং মহান আল্লাহর রহমতে একজন মেধাবী শিক্ষার্থী আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

সহায়তা পাঠানোর মাধ্যম:

রূপালী ব্যাংক: ৪৩৬৬০১১০১১২৯৩
বিকাশ (পার্সোনাল): ০১৮৩১৬৭৫১৫৯
নগদ (পার্সোনাল): ০১৭৩৯৮৮২৫০৪

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে