কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
পবিত্র আশুরা উপলক্ষে কারবালার মহিমান্বিত ইতিহাস, হজরত ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ এবং আশুরার চিরন্তন শিক্ষা তুলে ধরতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ১০ মহরম ১৪৪৮ হিজরি, বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এবং ইশতিয়াক বিন ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আরবি প্রশিক্ষক শাইখ হামেদ আল আজহারী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা কারবালার আদর্শ থেকে সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ ও মানবতার শিক্ষা গ্রহণ করে ব্যক্তি ও সমাজজীবনে তা বাস্তবায়নের আহ্বান জানান।

প্রধান বক্তা শাইখ হামেদ আল আজহারী বলেন, “কারবালার ইতিহাস সত্য, ত্যাগ, কোরবানি, নামাজ এবং অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দেয়। আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং তাঁদের আদর্শ অনুসরণ প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে মাজার ও দরগাহে সংঘটিত হামলার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানাই।”

সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বলেন, “কারবালার শিক্ষা কেবল একটি ঐতিহাসিক ঘটনার স্মৃতি নয়; এটি সত্য, ন্যায়, ত্যাগ ও ঈমানের পথে অবিচল থাকার অনুপ্রেরণা। আহলে বাইতের আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে