ক্যাম্পাস
প্রায় ২৪ ঘন্টা বিদ্যুৎ নেই কুবিতে; ভোগান্তিতে শিক্ষার্থীরা
গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া বলেন, 'গতকাল রাত থেকে বিদ্যুৎ না থাকার কারণে পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে, বিশেষ করে যাদের সেমিস্টারে ও মিড পরীক্ষা আছে তারা পড়াশোনা করতে পারছে না। এছাড়া কারেন্ট না থাকায় হলের মধ্যে পানির সংকট দেখা দিয়েছে। এটি দ্রুত সমাধান করা না হলে তা আমাদের জন্য আরও সমস্যার সৃষ্টি করবে। প্রশাসন যেন দ্রুত সমস্যার সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে।'
জবির কেন্দ্রীয় মসজিদে তালা, শিক্ষার্থীদের অসন্তোষ
সোমবার (২০ এপ্রিল) সকালে হঠাৎ করেই মসজিদের মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়। প্রতিদিন যেখানে শিক্ষার্থীদের অবাধ যাতায়াত ছিল, সেখানে এমন দৃশ্য অনেককেই হতবাক করেছে। ক্লাসের ফাঁকে বা ব্যক্তিগত প্রয়োজনেও অনেক শিক্ষার্থী মসজিদে গিয়ে সময় কাটান, ইবাদত করেন বা কিছুটা মানসিক প্রশান্তি খোঁজেন। সেই জায়গায় তালা ঝুলে থাকা শিক্ষার্থীদের কাছে অস্বস্তিকর ও অপ্রত্যাশিত বলে মনে হয়েছে।
জাবি স্পোর্টস ক্লাবের নতুন সভাপতি সাইমুন, সাধারণ সম্পাদক সোহান
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ ঘোষণা করে দুই সদস্যবিশিষ্ট এই নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নবগঠিত এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে স্পোর্টস ক্লাবের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, ফের ‘কমপ্লিট শাটডাউন’ বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক সংকট আরও গভীর হয়েছে। পদোন্নতি–সংক্রান্ত জটিলতার সমাধান না হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে আগামী ১১ মে থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রোববার শিক্ষকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমসহ সামগ্রিক একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে কুবি ইউট্যাবের নিন্দা, আইনানুগ ব্যবস্থার দাবি
বিবৃতিতে ইউট্যাব কুবি ইউনিট জানায়, দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে এ ধরনের ভাষা ও আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। মতভিন্নতা গণতান্ত্রিক চর্চার স্বাভাবিক অংশ হলেও তা প্রকাশের ক্ষেত্রে ন্যূনতম শিষ্টাচার, সংযম ও পারস্পরিক সম্মান বজায় রাখা আবশ্যক। সাম্প্রতিক এই বক্তব্য সেই ন্যূনতম মানদণ্ডকেও লঙ্ঘন করেছে এবং জনপরিসরে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) ইরাসমাস চুক্তির আওতায় নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জাবিসাসের দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতি মেহেদী মামুন নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে জাকসু ভবনের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবিসাসের সদ্য সাবেক সভাপতি মেহেদী মামুন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক রাজিব রায়হান।
কুবি শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা ও মানহানিকর’ দাবি
অভিযোগপত্রে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল হায়াত এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মচারী জহিরুল ইসলাম সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।
জবির ছাত্রদলের সাবেক সভাপতি আসলামের মায়ের মাগফিরাতে দোয়া
দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, 'মানুষ মৃত্যুবরণ করলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল সওয়াব হিসেবে জারি থাকে—এর মধ্যে অন্যতম নেক সন্তান। সন্তানের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন। তিনি বলেন, বাবা-মাকে হারানোর পর তাদের জন্য নিয়মিত দোয়া করা সন্তানের দায়িত্ব।'
নোবিপ্রবিতে বাংলা নববর্ষের বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা
শোভাযাত্রায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
দিনব্যাপী আয়োজনে কুবিতে বাংলা নববর্ষ উদযাপন
দিনের শুরুতেই সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ছাত্রপরামর্শক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
স্কোপাস গবেষণায় নতুন উচ্চতায় নোবিপ্রবি, বিশ্ব র্যাংকিংয়েও প্রথমবার
দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় নীরব কিন্তু শক্ত অবস্থান তৈরি করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। সীমিত অবকাঠামো ও সম্পদের মধ্যেও স্কোপাস ইনডেক্সড জার্নালে গবেষণা প্রকাশে ধারাবাহিক সাফল্য দেখিয়ে ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।