ক্যাম্পাস
কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
তিনি আরও বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রত্যাশা উনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, স্টেকহোলডারদের নিয়ে একটি উন্নতমানের বিশ্ববিদ্যালয় গঠনে এবং কার্যকরী ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের যেকোনো সুযোগ সুবিধা কিংবা রিসার্চ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নির্মাণে ভূমিকা রাখবেন। বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্য সকল দল, মত, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকদেরকে নিয়ে সুন্দর একটি ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করি।'
কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ছাত্রশিবিরের শুভেচ্ছা বিনিময়
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।'
ইবির নবনিযুক্ত উপাচার্যকে শাখা ইউট্যাব ও জিয়া পরিষদের শুভেচ্ছা
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত শুভেচ্ছাবার্তায় বলা হয়, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ.কে.এম. মতিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১৫তম ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন। এ উপলক্ষ্যে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর মহোদয়কে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন ও সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'
ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব, সম্পাদক রবিউল
ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (ইবিরিউ) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম সভাপতি এবং দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) ইবিরিউ কার্যালয়ে ভোটারদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং অধ্যাপক ড. ফখরুল ইসলাম।
কুবিতে হল প্রাধ্যক্ষের নামফলক খুলে ফেললেন ছাত্রদল কর্মী
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টা ১৬ মিনিটে তিনি বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ কক্ষের সামনে গিয়ে নামফলকটি খুলে ফেলেন। এসময় তার সাথে দেখা যায় লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমানকে৷ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয়।
কুবিতে ৩০ হাজার টাকায় জব্দ বাস হস্তান্তর, জানে না প্রশাসন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা আল আরাফাহ বাস মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা গ্রহণের মাধ্যমে জব্দ করা একটি বাস হস্তান্তর করেছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই জানে না বলে জানিয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে প্রত্নতত্ত্ব বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী শাহিনুল ইসলাম গালিবের কাছে বাস মালিকপক্ষ টাকা হস্তান্তর করে বলে জানা গেছে।
কুবিতে নবীনদের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু আগামীকাল
আগামীকাল নবীনদের পদচারণায় মুখরিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্নের এই ক্যাম্পাসে পা রাখতে যাচ্ছে হাজারো শিক্ষার্থী। ইতোমধ্যেই ক্যাম্পাসে নবীনদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
ডুজার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর রাজনৈতিক নেতাকর্মীদের এমন হামলা ন্যক্কারজনক। রাষ্ট্রের ব্যর্থতা ও নব্য ফ্যাসিবাদের উত্থানের ফলেই এ ধরনের ঘটনা ঘটছে বলে তারা মন্তব্য করেন। সাংবাদিকদের ওপর হামলার মাধ্যমে বাকস্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। একই সঙ্গে এসব ঘটনার বিচার প্রক্রিয়ায় গড়িমসির পেছনে রাষ্ট্রযন্ত্রের কোনো ভূমিকা আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তারা।
কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি-এর উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এ আয়োজনের সূচনা হয়।
যুক্তরাষ্ট্রে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি অধ্যয়নরত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
ইবিতে খালেদা জিয়ার ছবি ও জাতীয় পতাকা পদদলিতের অভিযোগে ইউট্যাবের প্রতিবাদ
বিবৃতিতে বলা হয়, 'গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের গেট সংলগ্ন স্থানে স্থাপিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকজ্ঞাপক ছবিযুক্ত ব্যানার এবং জাতীয় পতাকার ব্যানারটি কতিপয় ছাত্রনামধারী দুষ্কৃতিকারী কৌশলে ও অত্যন্ত সচেতনভাবে ছিন্নভিন্ন করে এবং পদদলিত করে। এই ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের শাস্তির দাবি করছি।'
ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার: শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’ গুলশান জোনের (বাড্ডা) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।