প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা-ষড়যন্ত্রের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক অবস্থান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে প্রশাসন ভবন হয়ে ছাত্রদলের টেন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পূর্বের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হুমকির প্রতিবাদে “শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না”, “ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”, “ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও”, “আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”, “ছাত্রলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না”, “একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর”, “অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “লীগ ধর, জেলে ভর”, “বাংলাদেশের প্রাণ তারেক রহমান”, “জিয়ার সৈনিক এক হও, লড়াই করো”—সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নূর উদ্দীন বলেন, “আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা একটি বার্তা দিতে চাই। এই বাংলার মাটিতে যে ফ্যাসিস্ট হাসিনা আমার ভাইদের হত্যা করেছে, যে ফ্যাসিস্ট ছাত্র-জনতার রক্ত ঝরিয়েছে, সেই হাসিনার সংগঠনের এই বাংলার মাটিতে আর কোনো জায়গা হবে না। তিনি যখনই মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করবেন, আওয়ামী লীগ যখনই চেষ্টা করবে, তখনই আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে আগেও মাঠে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন