ঢাবিতে বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে হেনস্তা, প্রতিবাদে মাঠেই খেলা দেখলেন নারী শিক্ষার্থীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের মাঠে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে এক নারীসহ ছয়জন সাবেক শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর হল সংসদের সমাজসেবা সম্পাদক সাজু মিয়ার দিকে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা শুরু হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার সকালে একদল নারী শিক্ষার্থী একই মাঠে বসে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ উপভোগ করেন।

জানা যায়, গত শুক্রবার রাতে নরওয়ে-ফ্রান্স ম্যাচ দেখতে বৈধভাবে হলের রেজিস্টারে নাম লিখে শহীদুল্লাহ হলে প্রবেশ করেন ছয়জন সাবেক শিক্ষার্থী। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। অভিযোগ অনুযায়ী, মাঠে অবস্থান করার কিছুক্ষণ পর হলের কয়েকজন শিক্ষার্থী তাদের ঘিরে ধরে সেখান থেকে চলে যেতে বলেন। এ সময় ওই নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী সাবেক শিক্ষার্থী মুহতাসিন বিল্লাহ ইমন জানান, তাদের সঙ্গে থাকা নারীটি তার স্ত্রী—এ তথ্য জানানোর পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পরে হল সংসদের সাধারণ সম্পাদক তৌকির হাসান ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন হল সংসদের সমাজসেবা সম্পাদক সাজু মিয়া। তার দাবি, গভীর রাতে একজন নারীকে নিয়ে ছেলেদের আবাসিক হলের মাঠে অবস্থান করায় শুধু ভদ্রভাবে চলে যেতে বলা হয়েছিল। কাউকে হেনস্তা করা হয়নি এবং ওই নারীর সঙ্গে তিনি কোনো ধরনের অশোভন আচরণ বা মন্তব্যও করেননি।

ঘটনার পর শনিবার ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন।

এদিকে ঘটনার প্রতিবাদে রোববার সকালে বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলের মাঠে বসে বিশ্বকাপের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখেন। কর্মসূচিতে কবি সুফিয়া কামাল হল সংসদের সহসভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। ম্যাচ শেষে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে একটি স্মারকলিপিও জমা দেন।

অন্যদিকে, একই ঘটনায় শহীদুল্লাহ হল শাখা ছাত্রদল হল প্রাধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। পাশাপাশি বিপ্লবী ছাত্র মৈত্রীও বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমান বা সাবেক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার এখতিয়ার হল সংসদের নেই। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল হল প্রশাসনের। এছাড়া বর্তমান কিংবা সাবেক শিক্ষার্থীদের হলে প্রবেশের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আলাদা কোনো নিষেধাজ্ঞাও জারি করা হয়নি বলে তিনি জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা