ক্যাম্পাস

ইবির জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মৃদুল-ওয়াকিফ

ইবির জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মৃদুল-ওয়াকিফ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত জামালপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান (মৃদুল) এবং সাধারণ সম্পাদক হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াকিফুল ইসলাম মনোনীত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসব ফাইনালের মাধ্যমে সমাপ্তি

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসব ফাইনালের মাধ্যমে সমাপ্তি

মডারেটর ও গনিত বিভাগের অধ্যাপক ড. মো.আব্দুল্লাহ আল মাহবুব বলেন, 'মঞ্চে উপস্থিত প্রত্যেক অতিথিই প্রধান অতিথি হওয়ার যোগ্য তবুও আমাদের সীমাবদ্ধতার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই প্রোগ্রামটির আয়োজন করার ক্ষেত্রে ডিবেটিং সোসাইটির সাবেক ও বর্তমান সদস্যদের, আন্তরিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং স্পন্সর ও অন্যান্য সহযোগীদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা প্রথমবারের মতো এই আয়োজনটি করেছি, আমাদের কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।'

২৫ জুলাই, ২০২৬
ইবির জিয়া হলে বরাদ্দকৃত সিট না পেয়ে প্রভোস্ট কক্ষে তালা, অবস্থানে ভুক্তভোগী শিক্ষার্থীরা

ইবির জিয়া হলে বরাদ্দকৃত সিট না পেয়ে প্রভোস্ট কক্ষে তালা, অবস্থানে ভুক্তভোগী শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে কক্ষ বরাদ্দ পেয়েও নির্ধারিত সিটে উঠতে না পারার অভিযোগ উঠেছে। হল প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হওয়ার পরও মেলেনি কার্যকর সমাধান। এর প্রতিবাদে হলটির প্রভোস্ট কক্ষে তালা দিয়ে বিছানা পেতে অবস্থান নিয়েছেন তিন শিক্ষার্থী। শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তারা এ অবস্থান নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থানে অনড় ছিলেন ভুক্তভোগীরা।

২৫ জুলাই, ২০২৬
জাবির ছাত্রী হল থেকে মাদকদ্রব্য উদ্ধার

জাবির ছাত্রী হল থেকে মাদকদ্রব্য উদ্ধার

ঘটনার বিবরণে নওয়াব ফয়জুন্নেসা হল সংসদের সেক্রেটারি সুমাইয়া খানম নিশি বলেন, '১১৬ নম্বর রুমে দুইজন শিক্ষার্থী অসুস্থ এ তথ্য পেয়ে প্রথমে কর্মচারী খালাকে পাঠাই খোঁজ নিতে; তিনি গিয়ে দেখেন ভেতরে ধূমপান চলছে। এরপর আমি নিজে গেলে দেখি খালেদা জিয়া হলের জিএসসহ আরও কয়েকজন আগে থেকেই সেখানে উপস্থিত, কিন্তু শুরুতে তারা আমাকে রুমে ঢুকতে দেয়নি। পরে হল সুপার ম্যামকে নিয়ে গেলে দরজা খোলা হয়। এসময় তারা পারিবারিক সমস্যার কথা বলে ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করে।'

২৫ জুলাই, ২০২৬
জবিতে শিক্ষকদের পদোন্নতি বোর্ডের তালিকায় জুলাই আন্দোলনবিরোধী আওয়ামীপন্থী ৭ শিক্ষক

জবিতে শিক্ষকদের পদোন্নতি বোর্ডের তালিকায় জুলাই আন্দোলনবিরোধী আওয়ামীপন্থী ৭ শিক্ষক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামীপন্থী হিসেবে পরিচিত এবং জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীবিরোধী অবস্থানে থাকা কয়েকজন শিক্ষককে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ১০ মে থেকে ১৯ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পদোন্নতি বোর্ডের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এসব বোর্ডে ১২টি বিভাগের মোট ১৫ জন শিক্ষকের পদোন্নতির কথা রয়েছে। এর মধ্যে অন্তত ৭ জন শিক্ষককে ‘ফ্যাসিস্টের দোসর’ এবং জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানবিরোধী অবস্থানের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ, ইবি শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ, ইবি শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র ছবি ও জাতীয় পতাকা পদদলিত করার অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিপন্থী শিক্ষকরা। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জিয়া পরিষদ ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইউট্যাব)-এর যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
বেগম জিয়ার অবমাননা মানে বাংলাদেশের অবমাননা: ইবি সাদা দল আহ্বায়ক

বেগম জিয়ার অবমাননা মানে বাংলাদেশের অবমাননা: ইবি সাদা দল আহ্বায়ক

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র অবমাননা মানে বাংলাদেশের অবমাননা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অবমাননা। তিনি বলেন, এই মহীয়সী নারী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছেন। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি সম্বলিত ব্যানার ছেঁড়া ও পদদলনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
নবীনদের পদচারণায় মুখর কুবি ক্যাম্পাস, উৎসবমুখর বরণ

নবীনদের পদচারণায় মুখর কুবি ক্যাম্পাস, উৎসবমুখর বরণ

স্বপ্ন, প্রত্যাশা আর নতুন পথচলার উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পাহাড়ঘেরা লাল মাটির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে রোববার (১২ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বর্ণিল সাজসজ্জা ও পৃথক আয়োজনে ১৯টি বিভাগে নবীনদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় সংশ্লিষ্ট বিভাগগুলো।

২৫ জুলাই, ২০২৬
পুরান ঢাকায় জবির হল উদ্ধারে মাঠে নামার ঘোষণা ছাত্রদলের

পুরান ঢাকায় জবির হল উদ্ধারে মাঠে নামার ঘোষণা ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে পুরান ঢাকায় অবস্থিত বেদখলকৃত সব হল উদ্ধারে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কোনো রাজনৈতিক ফায়দা বা সিট বাণিজ্য না করার প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলনে দলমত নির্বিশেষে সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

২৫ জুলাই, ২০২৬
ইডেনে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

ইডেনে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

রাজধানীর ইডেন মহিলা কলেজ-এ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ আন্দোলন শুরু হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগান দেন। উত্তপ্ত পরিস্থিতিতে একপর্যায়ে তারা কলেজ গেটে টানানো ছাত্রদলের ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন।

২৫ জুলাই, ২০২৬
কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি

কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-এর আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হল-এর আবাসিক শিক্ষার্থীরা। রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিজয়-২৪ হলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবির একাডেমিক ভবন-৩ পরিদর্শনে বুয়েটের বিশেষজ্ঞ দল

নোবিপ্রবির একাডেমিক ভবন-৩ পরিদর্শনে বুয়েটের বিশেষজ্ঞ দল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর প্রশাসনিক ও একাডেমিক ভবনসমূহ পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর বিশেষজ্ঞ দল। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। পরিদর্শন দলের প্রধান ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানাত।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে