খাবারের প্লেটে নারীর ছবির স্টিকার, তোলপাড় চবিতে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের ডাইনিংয়ে পরিবেশিত দুপুরের খাবারে এক নারীর ছবিযুক্ত একটি স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে খাবার খাওয়ার সময় নিজের প্লেটে স্টিকারটি দেখতে পান বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া।

হৃদয় মিয়া জানান, দুপুরে শাহজালাল হলের ডাইনিংয়ে খাবার খেতে বসে মাছ প্লেটে নেওয়ার সময় একটি স্টিকার দেখতে পান। পরে লক্ষ্য করেন, তাতে এক নারীর নকশাকৃত ছবি এবং নিচে ‘মেথির পুষ্টি সমৃদ্ধ’ লেখা রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে ডাইনিংয়ের ব্যবস্থাপককে জানালে তিনি ধারণা দেন, রান্নার কাজে ব্যবহৃত মসলার প্যাকেট থেকে স্টিকারটি অসাবধানতাবশত খাবারে চলে এসেছে।

ঘটনার পর হলের খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন। তিনি বলেন, খাবারে এ ধরনের বস্তু পাওয়া অত্যন্ত দুঃখজনক। এটি খাবার প্রস্তুত ও পরিবেশনে অবহেলার ইঙ্গিত দেয়। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

শাহজালাল হল সংসদের সহসভাপতি আলাউদ্দিন সন্দীপী বলেন, বিষয়টি তার নজরে এসেছে। রাতে হল সংসদ ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদককে নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, খাবারের মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগের পর আগের ব্যবস্থাপককে পরিবর্তন করে নতুন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি ক্যাম্পাসে ছিলেন না এবং ঘটনাটি সম্পর্কে অবগত নন। হল সংসদ থেকেও তাকে কিছু জানানো হয়নি। তবে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে