ক্যাম্পাস
‘বিশ্ববিদ্যালয়টিকে বাঁচান’—কুমিল্লাবাসীর প্রতি কুবি উপাচার্যের আহ্বান
তিনি আরও বলেন, “এ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ আঁকড়ে ধরে রাখার কারণে অতীতে বহুদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় বিঘ্ন ঘটেছে, সেশনজট বৃদ্ধি পেয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। আমি দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয় একদিনের জন্যও বন্ধ থাকেনি, ক্লাস-পরীক্ষাও বিঘ্নিত হয়নি। আমি এখনো চাই, এই পদত্যাগ ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যেন ব্যাহত না হয়। এটি তখনই সম্ভব হবে, যখন সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।”
নোবিপ্রবিতে কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মিট আপ উইথ দ্যা ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি রিসার্চ সেল এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
জাবি ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার কিছু পর ওই শিক্ষার্থী ক্যাম্পাসের একটি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি তাঁকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে শুরু করেন। নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং পাশের বিশমাইল এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন তিনি।
ধর্ষণচেষ্টার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল জাবি ক্যাম্পাস
বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ক্যাম্পাসে বহিরাগত এক ব্যক্তির ধর্ষণচেষ্টার অভিযোগের প্রতিবাদে রাত ১০টা ১০ মিনিটে ছাত্রী হল এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষকের কালো হাত, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘প্রক্টরের পদত্যাগ, করতে হবে করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মধ্যরাতে হঠাৎ ঢাবির কুয়েত মৈত্রী হলে শিক্ষার্থীদের বিক্ষোভ
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত দুই সপ্তাহে হলের বেশ কয়েকজন ছাত্রী পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার হল প্রশাসনের সঙ্গে আলোচনা করেন তারা। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আলাদা কোনো বাজেট রয়েছে কি না জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ খাতে নির্দিষ্ট কোনো বাজেট নেই। এর পরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। শিক্ষার্থীদের অভিযোগ, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাউডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে।
কুবিতে ডিবেটিং সোসাইটির উদ্যোগে জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন
‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে অনুষদের বিভিন্ন কক্ষে একাধিক রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত
‘বাংলাদেশের সুর: মাটি ও মানুষ’—এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন বাংলা থিয়েটার এই উৎসবের আয়োজন করে। ১৪ থেকে ১৬ এপ্রিল জহির রায়হান মিলনায়তন-এ আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম।
জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিন নিয়োগ নাকি আপদকালীন দায়িত্ব; প্রশাসনের ব্যাখ্যা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ডিন নিয়োগ সিন্ডিকেটের মাধ্যমে সম্পন্ন হয়। এ বিষয়ে গত ৭ মে অনুষ্ঠিত ১০৯তম সিন্ডিকেট সভায় আলোচনা শেষে সুপ্রিম কোর্টের একজন আইন বিশেষজ্ঞের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী মতামত চেয়ে পত্র পাঠানো হয়েছে। মতামত না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে গত ১১ মে ছয়জন অধ্যাপককে ছয় অনুষদের ডিনের দায়িত্ব দেওয়া হয়, যা ১২ মে থেকে কার্যকর হয়েছে।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলেডে ফুল-ফান্ডেড পিএইচডি পেলেন মাভাবিপ্রবির ছাত্র নাঈম
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাঈম বলেন, 'এ অর্জনের পেছনে কোনো শর্টকাট ছিল না; বরং মৌলিক বিষয়গুলো গভীরভাবে বোঝা, নিয়মিত ল্যাবে কাজ করা এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়াই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি।অনেক সময় পরীক্ষায় ব্যর্থতা এসেছে, প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। শুরুতে তা হতাশাজনক মনে হলেও পরে বুঝেছি, এই ব্যর্থতাগুলোই শেখার সবচেয়ে বড় সুযোগ। ভুলগুলো বিশ্লেষণ করে, পদ্ধতি উন্নত করে আবার চেষ্টা করেই ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিয়েছি।'
নির্ধারিত সময়ে লাইট-ফ্যান-এসি চললেও অনুপস্থিত কর্মকর্তারা
একই চিত্র দেখা মিলে রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাদের রুমেও। উপ-রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রারদের বেশিরভাগ রুমই তালাবদ্ধ এবং কয়েকটিতে লাইট-ফ্যান চললেও নেই কোন কর্মকর্তা। এদিকে অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সহকারী অডিট অফিসারদের বেশিরভাগ রুম ফাঁকা ও তালাবদ্ধ দেখা যায়।
জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের আদেশ
এতে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেন কর্তৃক বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপনের সম্ভাবনা রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেনের নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদির সত্যায়িত অনুলিপি ও প্রয়োজনে জব্দকরণের লক্ষ্যে বিজ্ঞ আদালতের যথাযথ আদেশ একান্ত প্রয়োজন।