জুলাই শহীদ দিবসে কুবিতে চিত্তনামার মোমবাতি প্রজ্জ্বলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাহিত্য ও সামাজিক সংগঠন ‘চিত্তনামা’র উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন, গান, কবিতা আবৃত্তি ও শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু সাঈদ।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্যরা শহীদ বেদিতে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। কর্মসূচির শেষ পর্বে অনুপ্রেরণামূলক গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করা হয়।

চিত্তনামার সদস্য ছৈয়দা মোস্তারী রুবা বলেন, “মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে আমরা জুলাই শহীদ দিবস পালন করেছি। শহীদ মিনারে মোমবাতির আলোয় জুলাইয়ের বীরদের স্মরণ করেছি। এ আয়োজন আগামী দিনেও আমাদের অনুপ্রাণিত করবে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের অবদান আমরা সবসময় স্মরণে রাখব।”

সংগঠনের অর্থ সম্পাদক হুসাইন ঠাকুর বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে আমরা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন দেখি। সেই চেতনা ধরে রাখতেই চিত্তনামার এ আয়োজন। আমরা চাই, ভবিষ্যতেও এ সংগঠন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাক।”

চিত্তনামার উপদেষ্টা মারুফ শেখ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জীবিত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদদের স্বপ্নের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে ভূমিকা রাখতে হবে।” 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে