সাজিদ আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সাজিদ আব্দুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, এক বছর পার হলেও সাজিদের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত বা জবাবদিহিতা নিশ্চিত হয়নি। তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে তদন্তকারী সংস্থাকে তথ্য দিয়ে সহযোগিতা করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। তিনি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদ বলেন, সাজিদ আব্দুল্লাহর মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এক বছরেও মামলার দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, সাজিদের মৃত্যুর রহস্য দ্রুত উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি সাজিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর