বেরোবিতে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী ও জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কবর জিয়ারত, শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বৃক্ষরোপণ এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় শহীদের বাবা, ভাই, জুলাই আন্দোলনের সহযোদ্ধা, আহত শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে শহীদ আবু সাঈদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন এবং উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এরপর স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নতুন আবাসিক হল, আধুনিক অডিটোরিয়াম, জিমনেশিয়াম, ‘শহীদ আবু সাঈদ গেট’ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনার কথাও জানান।

বিশেষ অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, রংপুর অঞ্চলের শিক্ষা ও উন্নয়নে অঞ্চলভিত্তিক বাজেটের মাধ্যমে পরিবর্তন আনা হবে। একই সঙ্গে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইউজিসির সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ নিলে বেরোবিতে একটি থার্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠায় ইউজিসি সহযোগিতা করবে।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে স্মরণসভায় শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং শহীদের সহযোদ্ধারা বক্তব্য দেন।

স্মরণসভার শুরুতে শহীদ আবু সাঈদের জীবন ও জুলাই আন্দোলনে তাঁর অবদান নিয়ে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ এবং বাদ আসর জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০