ক্যাম্পাস

কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্য মহোদয় প্রফেসর ড. এম এম শরীফুল করীম স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সামনে আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই। আমরা সকল শিক্ষক উপাচার্য মহোদয়কে এই আশ্বাস দিচ্ছি যে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সবাই মিলে একযোগে সহযোগিতা করব।'

২৫ জুলাই, ২০২৬
ঈদযাত্রায় শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাসের দাবি কুবি ছাত্রদলের

ঈদযাত্রায় শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাসের দাবি কুবি ছাত্রদলের

আবেদনে তারা উল্লেখ করেন, ঈদের ছুটিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চলে নিজ বাড়িতে যান। এ সময় গণপরিবহনে অতিরিক্ত চাপ ও ভোগান্তির কারণে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ব্যাহত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগীয় শহরগুলোতে বাসের ব্যবস্থা করলে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন।

২৫ জুলাই, ২০২৬
নেচার ইনডেক্সে কুবির অবস্থান ২৭তম

নেচার ইনডেক্সে কুবির অবস্থান ২৭তম

বিশ্বখ্যাত স্প্রিঞ্জার নেচারের ‘নেচার ইনডেক্স’-এর হালনাগাদ র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। দেশের সরকারি ও বেসরকারি ২৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবার ২৭তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। দুইটি গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে ০.০৮ শেয়ার স্কোর অর্জন করে এ অবস্থান অর্জন করেছে কুবি। তবে গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ২২তম। ফলে এবার পাঁচ ধাপ পিছিয়েছে কুবি।

২৫ জুলাই, ২০২৬
ইরাসমাস প্লাস প্রোগ্রামে অংশ নিতে ফিনল্যান্ড ও সুইডেন সফরে যাচ্ছেন ইবি উপাচার্য

ইরাসমাস প্লাস প্রোগ্রামে অংশ নিতে ফিনল্যান্ড ও সুইডেন সফরে যাচ্ছেন ইবি উপাচার্য

আন্তর্জাতিক Erasmus+ প্রোগ্রামে অংশ নিতে ফিনল্যান্ড ও সুইডেন সফরে যাচ্ছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাঁর এ সফরের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। গত রবিবার (২৪ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য হলেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য হলেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের গ্রেড-১ অধ্যাপক এবং বর্তমানে লাইফ সায়েন্স (বায়োলজিক্যাল সায়েন্স) অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

নোবিপ্রবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সোমবার (১৮ মে) এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘মো. সাখাওয়াত হোসেন নোবিপ্রবি আইন বিভাগের প্রথম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। তার এমন মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’

২৫ জুলাই, ২০২৬
মাভাবিপ্রবিতে দিনভর বিদ্যুৎ বিপর্যয়, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

মাভাবিপ্রবিতে দিনভর বিদ্যুৎ বিপর্যয়, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

রসায়ন বিভাগের ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান আতিক বলেন, 'গত দুইদিন ধরে ঠিকমতো বিদ্যুৎ না থাকায় পড়াশোনা ব্যাহত হয়েছে। প্রশ্নপত্র প্রিন্ট করা সম্ভব না হওয়ায় আমাদের ল্যাব কুইজ বাতিল করতে হয়েছে।পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারায় একটি ক্লাসটেস্ট ও বাতিল করা হয়েছে। শুধু রসায়ন বিভাগ নয়, বিশ্ববিদ্যালয়ের সিএসই, বিজিইসহ আরও কয়েকটি বিভাগে ক্লাস ও পূর্বনির্ধারিত ক্লাস টেস্ট বাতিল করা হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
কুবির পাঁচ অনুষদের ডিনের দায়িত্বে উপাচার্য

কুবির পাঁচ অনুষদের ডিনের দায়িত্বে উপাচার্য

অফিস আদেশে বলা হয়, আইন বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত গত ১১ মে ও ১৩ মে জারি করা ডিন নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ দুটি স্থগিত থাকবে। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২২(৬) অনুযায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন। অন্য আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

২৫ জুলাই, ২০২৬
ঈদুল আজহার শুভেচ্ছায় ইবির ছাত্রনেতারা

ঈদুল আজহার শুভেচ্ছায় ইবির ছাত্রনেতারা

পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি আনুগত্যের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। ঈদুল আজহা আমাদের শেখায়, সংকীর্ণতা নয়, ভোগবাদ নয়; বরং পরস্পরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার সেবাই হোক জীবনের মূল আদর্শ। ঈদুল আজহার এই আনন্দময় মুহূর্তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস রাজনীতি থেকে নগর রাজনীতি: একেএম রাকিবের ভবিষ্যৎ ভাবনা

ক্যাম্পাস রাজনীতি থেকে নগর রাজনীতি: একেএম রাকিবের ভবিষ্যৎ ভাবনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্ররাজনীতিতে আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সদ্য সাবেক সভাপতি একেএম রাকিব এখন বৃহত্তর রাজনৈতিক পরিসরে নিজের অবস্থান গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা এই ছাত্রনেতা ক্যাম্পাস রাজনীতির গণ্ডি পেরিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নগর রাজনীতিতে পদার্পণ করতে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জবি প্রেসক্লাবের নির্বাচন আগামীকাল

জবি প্রেসক্লাবের নির্বাচন আগামীকাল

আসন্ন নির্বাচন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। এই নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের প্রতিটি সদস্যের মাঝে যে উদ্দীপনা ও আগ্রহ তৈরি হয়েছে, তা আমাদের গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক ঐক্যেরই বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, মতের ভিন্নতা থাকলেও সবাই সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল আচরণ করবেন এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ভূমিকা রাখবেন।'

২৫ জুলাই, ২০২৬
টানা ১৬ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

টানা ১৬ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

নোটিশে জানানো হয়েছে, আগামী ২৪ মে থেকে ক্লাসসমূহ এবং ২৫ মে থেকে অফিসসমূহ ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। যেহেতু ২২ মে ও ২৩ মে এবং ৫ জুন ও ৬ জুন সাপ্তাহিক বন্ধের দিন সেহেতু আরো বাড়তি চারদিনসহ মোট ১৬ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থীরা। এছাড়া ২৫ মে থেকে ৬ জুন পর্যন্ত ১৩ দিনের ছুটি পাচ্ছে নোবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীগণ। এসময়ে সব একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে