আমরা একটি সহাবস্থানের ক্যাম্পাস চাই: ছাত্রদল আহ্বায়ক

কুবি প্রতিনিধি
৫ আগস্ট, ২০২৬ ২১:৩১:০০

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসকে সকল মতে অনুসারীদের নিয়ে একটি সুন্দর ও সহাবস্থানের ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী আমলে ক্যাম্পাসগুলোতে একদলীয় রাজনীতি চালু করা হয়েছিল। ৫ আগস্ট-পরবর্তী সময়ে যে প্রশাসন এসেছে, তারাও একই পথে হেঁটেছে। তারাও ক্যাম্পাসে একদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল।"

তিনি আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে একটি গোষ্ঠী নারী শিক্ষার্থীদের স্লাট শেমিং ও বুলিং করে দমিয়ে রাখার চেষ্টা করেছে। জুলাই আন্দোলনে যেসব বোন আমাদের ঢাল হিসেবে সামনে এসেছিলেন, তাদেরও বিভিন্নভাবে বুলিং করে দমিয়ে রাখা হয়েছিল।

ছাত্রদলের এই নেতা বলেন, আমরাও চাইলে তা করতে পারি এবং আমাদের সেই সামর্থ্য আছে। কিন্তু আমরা তা করব না। আমরা একটি সুন্দর ও সহাবস্থানের ক্যাম্পাস চাই, যেখানে সব মতের অনুসারীরা থাকবে এবং নারী শিক্ষার্থীরা অবাধে তাদের মত প্রকাশ করতে পারবে। তবে আমাদের কঠোর হতে বাধ্য করবেন না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে