ক্যাম্পাস

শহিদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে বেরোবিতে দোয়া ও মিলাদ মাহফিল

শহিদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে বেরোবিতে দোয়া ও মিলাদ মাহফিল

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬
ইবি'র সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এখলাছ, সম্পাদক মাশুক এলাহী

ইবি'র সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এখলাছ, সম্পাদক মাশুক এলাহী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত খুলনা জেলার কয়রা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতি’–এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. এখলাছুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাশুক এলাহী। শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে কপোতাক্ষ মহাবিদ্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সংগঠনের উপদেষ্টামণ্ডলী এ কমিটি ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
জাবির ছাত্রীকে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

জাবির ছাত্রীকে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। তাঁরা অভিযোগ করেছেন, প্রশাসন অপরাধীকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ার পাশাপাশি ঘটনার তথ্য গোপন, বিভ্রান্তি সৃষ্টি এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ের দুটি দরজার তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে আগামী রোববার থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাবি প্রক্টরের পদত্যাগের দাবিতে রাতভর উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন

জাবি প্রক্টরের পদত্যাগের দাবিতে রাতভর উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ বহিরাগত এক ব্যক্তির বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর প্রক্টরের পদত্যাগ দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ছাত্রীদের আবাসিক হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেন।

২৫ জুলাই, ২০২৬
ঈদে বেরোবির বিশেষ বাসসেবায় স্বস্তিতে ঘরমুখো শিক্ষার্থীরা

ঈদে বেরোবির বিশেষ বাসসেবায় স্বস্তিতে ঘরমুখো শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ঈদের সময় গণপরিবহনের অতিরিক্ত ভাড়া ও ভোগান্তি এড়াতে বিশ্ববিদ্যালয়ের বাসসেবা বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। এ সময় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাজী সিয়াম হোসাইন বলেন, “ঈদে ঘরমুখী শিক্ষার্থীদের জন্য বিভাগীয় বাসসেবা খুবই ভালো উদ্যোগ। এজন্য বেরোবি প্রশাসন ও ছাত্রদলের ভাইদের ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যেতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা চাই ভবিষ্যতেও এ সেবা চালু থাকুক।”

২৫ জুলাই, ২০২৬
জাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. নজরুল ও ড. শামছুল

জাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. নজরুল ও ড. শামছুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) পদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা: প্রশাসনের ১৪ সিদ্ধান্ত

জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা: প্রশাসনের ১৪ সিদ্ধান্ত

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে রাতে আবাসিক হলে ফেরার পথে বহিরাগত দুষ্কৃতকারীর দ্বারা টেনে-হিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে দুষ্কৃতকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ১৪টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব-নাঈমুর

কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব-নাঈমুর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার‍্যাক্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান। শুক্রবার (৬ জুন) প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুম বিল্লাহ এবং সদস্য মো. আব্দুর রহমান ও শেখ শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
টাঙ্গাইলে ৩০ বছর পর চালু হলো বন্ধ থাকা সিনেমা হল

টাঙ্গাইলে ৩০ বছর পর চালু হলো বন্ধ থাকা সিনেমা হল

টাঙ্গাইলে ব্যক্তিগত উদ্যোগ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ফিল্ম সোসাইটির সহযোগিতায় দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা ঐতিহ্যবাহী রওশন টকিজ সিনেমা হল নতুন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করেছে। শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড়ের সিডিসি মার্কেট ভবনে “নিউ রওশন টকিজ” নামে কার্যক্রম শুরু করেছে পঞ্চাশের দশকে নির্মিত এই সিনেমা হলটি।নতুনভাবে হলটির কার্যক্রম চালু করেন প্রযোজক, নির্মাতা ও লেখক তানভীর হোসেন প্রবাল এবং তাঁর সহধর্মিণী শারমীন হায়াৎ দীপা।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল প্রদর্শনের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

ইবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল প্রদর্শনের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

বিশ্বজুড়ে শুরু হওয়া ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বড় পর্দায় (এলইডি স্ক্রিন) খেলা প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. এম. ইয়াকুব আলীর কাছে সংগঠনটির পক্ষ থেকে একটি লিখিত আবেদন ও স্মারকলিপি প্রদান করা হয়।

২৫ জুলাই, ২০২৬
উপাচার্যের এমন বিদায় কখনো দেখেনি নোবিপ্রবি

উপাচার্যের এমন বিদায় কখনো দেখেনি নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এক আবেগঘন পরিবেশে ক্যাম্পাস ত্যাগ করেছেন। আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে উপস্থিত সবার কাছ থেকে বিদায় নেন তিনি। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দাদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আজ শুক্রবার (১৫ মে) নোবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত কথা বলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। দায়িত্ব পালনকালে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। এক পর্যায়ে অশ্রুসিক্ত নয়নে তিনি সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

২৫ জুলাই, ২০২৬
জাবির বাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগ, শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবির বাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগ, শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবাজারগামী বাসে এক নারী শিক্ষার্থীর অনুমতি ছাড়াই গোপনে ছবি তোলা এবং এ ঘটনার প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া বঙ্গবাজারগামী বাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিক্ষার্থীদের উদ্যোগে বাসটি পুনরায় ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয় এবং অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে হস্তান্তর করা হয়। পরে সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও অধ্যাপক শামীমা নাসরিন জলি তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন