ক্যাম্পাস

কুবির সাময়িক বরখাস্ত রেজিস্ট্রারকে পুনরায় যোগদানের অনুমতি

কুবির সাময়িক বরখাস্ত রেজিস্ট্রারকে পুনরায় যোগদানের অনুমতি

চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (সাময়িক বরখাস্ত) মো. মজিবুর রহমান মজুমদারের আবেদন এবং মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে রেজিস্ট্রার পদে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, ‘সাবেক রেজিস্ট্রার মজিবুর রহমান হাইকোর্ট থেকে স্থগিতাদেশ এনে বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে স্বপদে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছে।’

২৫ জুলাই, ২০২৬
মাস্টার্স শেষে হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি

মাস্টার্স শেষে হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছেড়েছেন। তবে সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু হল ছাড়ার জন্য প্রশাসনের কাছে কিছু সময় চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দুজনেরই ছাত্রত্বের মেয়াদ শেষ হয়েছে। সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ তথ্য জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, রেজিস্ট্রার, জাকসু ও হল সংসদের প্রতিনিধিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
কুবির এ ও সি ইউনিটে ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটে মৌখিক পরীক্ষা ২৫ জুন

কুবির এ ও সি ইউনিটে ৭ম মেধাতালিকা প্রকাশ, বি ইউনিটে মৌখিক পরীক্ষা ২৫ জুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে বি ইউনিটের ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে মৌখিক পরীক্ষার তারিখও ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকার ফলাফল ২১ জুন রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার মহিমান্বিত ইতিহাস, হজরত ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ এবং আশুরার চিরন্তন শিক্ষা তুলে ধরতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশন আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশন আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশন আগামীকাল শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্নে লড়ছেন জাবি শিক্ষার্থী মিফতাহুল বরাত, সহযোগিতার আহ্বান

স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্নে লড়ছেন জাবি শিক্ষার্থী মিফতাহুল বরাত, সহযোগিতার আহ্বান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী মিফতাহুল বরাত স্পাইনাল কর্ডে Schwannoma (শওয়ানোমা) নামের জটিল টিউমারে আক্রান্ত। উন্নত চিকিৎসার মাধ্যমে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা। এমন পরিস্থিতিতে তাঁর সহপাঠী, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মৃতিচারণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জাবির শিক্ষকসহ ১১ জনের বিরুদ্ধে শাস্তি, একজনকে বাধ্যতামূলক অবসর

জাবির শিক্ষকসহ ১১ জনের বিরুদ্ধে শাস্তি, একজনকে বাধ্যতামূলক অবসর

জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৪ থেকে ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলা ও সংশ্লিষ্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষককে বাধ্যতামূলক অবসর এবং ১০ শিক্ষক-কর্মকর্তাকে বিভিন্ন শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবালকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার অভিযোগ ছিল।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে র‍্যাংকিং ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা সভা

কুবিতে র‍্যাংকিং ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা সভা

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে ড. আশিকুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং কোনো প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য নয়; বরং এটি একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমের প্রতিফলন। একটি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত কর্মপরিবেশ, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, গবেষণাবান্ধব পরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের ধারাবাহিক উদ্যোগ থাকলে সেই প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই এগিয়ে যায়। বিচ্ছিন্ন কোনো সাফল্যের চেয়ে প্রতিষ্ঠানের সব অংশীজনের সম্মিলিত অগ্রগতি আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে।”

২৫ জুলাই, ২০২৬
কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য ‘অরুণিমা’ ফিমেল কর্নারের ঘোষণা

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য ‘অরুণিমা’ ফিমেল কর্নারের ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীদের জন্য ‘অরুণিমা’ নামে একটি ফিমেল কর্নার স্থাপনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। রোববার (১১ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নারী শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট বিশ্রামকেন্দ্র গড়ে তোলা হবে, যার প্রস্তাবিত নাম ‘অরুণিমা কর্নার’।

২৫ জুলাই, ২০২৬
প্রভোস্টের পদত্যাগ দাবিতে মধ্যরাতে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রভোস্টের পদত্যাগ দাবিতে মধ্যরাতে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ ফেলানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। রোববার (২১ জুন) রাত ১২টার দিকে তারা স্লোগান দিতে দিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলের নানা সমস্যা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, হলের ডাইনিং দীর্ঘ সময় বন্ধ থাকে এবং শিক্ষার্থীদের সমস্যার সমাধানের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নোটিশ জারি করা হয়।

২৫ জুলাই, ২০২৬
জাবি ছাত্রী হলে মাদককাণ্ড: দুই শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার

জাবি ছাত্রী হলে মাদককাণ্ড: দুই শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেছা হলের একটি কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের একজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টার দিকে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে