নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারারকে সাদা দল-ইউট্যাবের শুভেচ্ছা

জাককানইবি প্রতিনিধি
১ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৪:৫৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব নেওয়া ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) সংশ্লিষ্ট শিক্ষকরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে গিয়ে নবনিযুক্ত ট্রেজারারের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকরা।

এর আগে গত ৩০ আগস্ট ট্রেজারার পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনের পর আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের মেয়াদ চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে—যেটি আগে ঘটে।

অধ্যাপক ইমদাদুল হুদা বিশ্ববিদ্যালয়ের নবম ট্রেজারার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক-কর্মকর্তাদের মধ্য থেকে তিনিই প্রথম ব্যক্তি, যিনি এ পদে নিয়োগ পেলেন।

দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত অধ্যাপক ইমদাদুল হুদা নজরুল বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে কলা অনুষদের ডিন, সিন্ডিকেট ও অর্থ কমিটির সদস্য, বিভাগীয় প্রধান, পরিবহন প্রশাসক, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সহকারী প্রক্টরের দায়িত্ব উল্লেখযোগ্য।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারের পদ শূন্য থাকাকালে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করেন তিনি।

শিক্ষকতার পাশাপাশি গবেষণাতেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ২০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার তত্ত্বাবধানে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে দুইজন পিএইচডি এবং দুইজন এমফিল গবেষণা করছেন। এছাড়া তার অধীনে ২০টির বেশি এমএ থিসিস সম্পন্ন হয়েছে।

নবনিযুক্ত ট্রেজারারকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. তানজিল হোসেন, ব্যবসায় শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ, কম্পিউটার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ও বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাবিব উল মাওলা (মাওলা প্রিন্স) এবং সংগীত বিভাগের অধ্যাপক ও পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার সদ্য. জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সদ্য. আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়াল হাজারে সদ্য. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী সদ্য. সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘ঘুষ.সাইটে’ অভিযোগের পর দুই কর্মকর্তাকে শোকজ সদ্য. সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি সদ্য. কিরগিজস্তানে আব্বাস আরাঘচি ও ওয়াং ইর বৈঠক সদ্য. প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার সদ্য. জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সদ্য. আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়াল হাজারে সদ্য. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী সদ্য. সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘ঘুষ.সাইটে’ অভিযোগের পর দুই কর্মকর্তাকে শোকজ সদ্য. সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি সদ্য. কিরগিজস্তানে আব্বাস আরাঘচি ও ওয়াং ইর বৈঠক