ক্যাম্পাস
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শুক্রবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ১০টায় কুরআন খতম এবং জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত
রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন বলেন, 'দুপুরের খাবারের পর এই মৌসুমি ফলভোজে অংশ নিতে পেরে ভালো লাগছে। ক্যাম্পাসে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এমন আয়োজনকে সাধুবাদ জানাই।' তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ভাবমূর্তি রক্ষায় প্রশাসন, শিক্ষক ও অন্যান্য স্টেকহোল্ডারদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব যেন সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে। যে ঘটনা সত্যিকার অর্থেই সংবাদ হওয়ার মতো, সেটিই যেন তারা সংবাদ হিসেবে তুলে ধরে। আয়োজনের জন্য প্রেস ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'
ইবির বাসের সাথে পিকআপের সংঘর্ষ, পিকআপ চালক নিহত
প্রত্যক্ষদর্শী ও পরিবহন দপ্তর সূত্রে, সিডিউল অনুযায়ী বিকাল ৪ টার সময় ‘মুক্ত বাংলা’ নামক বিশ্ববিদ্যালয়ের বাস সাড়ে পাঁচটার দিকে ফিরতি পথে পিকআপ ভ্যানের (করিমন) সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে কুষ্টিয়া সদরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোষণা করেন। এবিষয়ে ইবির পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, 'পিকআপ ভ্যান চালক ড্রাইভার আহত হওয়ার পর সকল ধরণের চিকিৎসা ভার বহনের সিদ্ধান্ত নিয়েছিলাম।
বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার-২০২৬’ পাচ্ছেন জাককানইবির সাবেক অধ্যাপক ড. রশিদুন্ নবী
বীর মুক্তিযোদ্ধা ড. রশিদুন্ নবী দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নজরুল গবেষণা, নজরুল-সংগীতের স্বরলিপি সংরক্ষণ ও সংগীতচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ১৯৮০ সাল থেকে তিনি নজরুল গবেষণায় আত্মনিয়োগ করেন। ১৯৮৯ সালে কবি নজরুল ইনস্টিটিউট-এ কর্মজীবন শুরু করার পর ২০০৭ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সংগীত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি অধ্যাপক (গ্রেড-১) পদে উন্নীত হন এবং ২০২৪ সালের জানুয়ারিতে অবসর গ্রহণ করেন।
জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
প্রশাসনের ঘোষণায় বলা হয়েছে, সঠিক তথ্যদাতাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। যদি কেউ সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া অভিযুক্ত ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে তাদের দ্রুত ০১৭১৪০১২৩১৫ অথবা ০১৭২৭২৬৫৯৩৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলের পাশের রাস্তায় এক নারী শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে অন্ধকারে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে এক বহিরাগত যুবক।
বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুইজনের ওপর হামলার অভিযোগ
বগুড়ার সোনাতলা উপজেলায় পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সোনাতলা মিনি স্টেডিয়াম মাঠে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক রবিউল ইসলাম শাকিল, তার ভাই ফরহাদুদ জামান পলাশ এবং মিজানুর রহমান।
আগামীকাল থেকে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২২ ও ২৩ মে এবং ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়টিতে টানা ২৩ দিনের ছুটি মিলছে। ছুটি শেষে আগামী ১৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে। আবাসিক হলের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ২৪ মে থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত হল বন্ধ থাকবে। ছুটিকালীন সময়ে হলে প্রবেশের ক্ষেত্রে হলগেটে নাম ও হলে থাকার কারণ লিপিবদ্ধ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ দায়িত্বে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করতে হবে।
পরিবার ছেড়ে ঈদ করেছেন নোবিপ্রবির অর্ধশতাধিক আনসার সদস্য
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যখন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরেছেন, তখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬৮ জন আনসার সদস্য পরিবারের সান্নিধ্য ত্যাগ করে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে কর্মরত মোট ৭৮ জন আনসার সদস্যের মধ্যে ৬৮ জনই এবার ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সুযোগ পাননি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সচল রাখতে তারা ক্যাম্পাসেই অবস্থান করছেন।
কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ
কঠোর পরিশ্রম, গবেষণাগারের প্রতি একাগ্রতা এবং প্রবল ইচ্ছাশক্তি থাকলে একাডেমিক জীবনের শুরুর দিকের প্রতিবন্ধকতা কোনো বাধাই হয়ে দাঁড়াতে পারে না তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী সাইদুল আকবার মুরাদ। স্নাতক পর্যায়ে তুলনামূলক কম সিজিপিএ থাকা সত্ত্বেও সব সংশয় উড়িয়ে দিয়ে তিনি যোগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে। সম্প্রতি তিনি এমপোরিয়া স্টেট ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ পেয়েছেন।
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। শনিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি পুষ্পস্তবক অর্পণ, শোকযাত্রা, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করে। এতে ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জবি প্রেসক্লাবের সভাপতি মুসফিক, সাধারণ সম্পাদক লিমন
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বার্তা ২৪ এর সোহানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইজিং বিডির নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশের সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস। এছাড়াও দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্যা ঢাকা ডায়েরির মোঃ রোকুনুজ্জামান গোলাম রাব্বী, কার্যনির্বাহী সদস্য দ্যা স্টুডেন্ট জার্নালের রাকিব খান এবং দৈনিক খবর বেলার রাকিব মাজহার নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ২৩ দিনের ছুটি শেষে আগামীকাল (রোববার) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে। শনিবার (১৩ জুন) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী।