ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মখদুম শাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেবা তাহসিন প্রত্যাশা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সংগঠনের উপদেষ্টা ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মামুল আল রশিদ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রভাষক মো. ইয়ামিন মাসুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সাধারণ সম্পাদক জেবা তাহসিন প্রত্যাশা বলেন, ‘আলহামদুলিল্লাহ, গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ ২০২৬–২০২৭-এর সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়ে আমি অনেক কৃতজ্ঞ এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘জেলা কল্যাণের সকল কার্যক্রম ও নিজের কর্তব্য যেন একান্তভাবে পালন করতে পারি, সেই উদ্দেশ্যে প্রত্যেকের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
নবনির্বাচিত সভাপতি মখদুম শাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ। গাজীপুর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্বভার।’
তিনি আরও বলেন, ‘সুদীর্ঘ ঐতিহ্যের গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদকে এগিয়ে নিতে ব্যক্তি নয়। ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টাই মুখ্য। গাজীপুরের শিক্ষার্থীদের কল্যাণে এবং সমিতির উন্নয়নে আমরা সম্মানিত অগ্রজ ও অনুজ সকলের পরামর্শ, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে কাজ করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।'
সদ্য সংবাদ/এসকে