ক্যাম্পাস
কুবিতে র্যাংকিং ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা সভা
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে ড. আশিকুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং কোনো প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য নয়; বরং এটি একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমের প্রতিফলন। একটি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত কর্মপরিবেশ, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, গবেষণাবান্ধব পরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের ধারাবাহিক উদ্যোগ থাকলে সেই প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই এগিয়ে যায়। বিচ্ছিন্ন কোনো সাফল্যের চেয়ে প্রতিষ্ঠানের সব অংশীজনের সম্মিলিত অগ্রগতি আন্তর্জাতিক র্যাংকিংয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে।”
কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য ‘অরুণিমা’ ফিমেল কর্নারের ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীদের জন্য ‘অরুণিমা’ নামে একটি ফিমেল কর্নার স্থাপনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। রোববার (১১ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নারী শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট বিশ্রামকেন্দ্র গড়ে তোলা হবে, যার প্রস্তাবিত নাম ‘অরুণিমা কর্নার’।
প্রভোস্টের পদত্যাগ দাবিতে মধ্যরাতে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ ফেলানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। রোববার (২১ জুন) রাত ১২টার দিকে তারা স্লোগান দিতে দিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলের নানা সমস্যা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, হলের ডাইনিং দীর্ঘ সময় বন্ধ থাকে এবং শিক্ষার্থীদের সমস্যার সমাধানের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নোটিশ জারি করা হয়।
জাবি ছাত্রী হলে মাদককাণ্ড: দুই শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেছা হলের একটি কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের একজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টার দিকে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।
কাবাডি-হ্যান্ডবলের জাতীয় মঞ্চে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়
NULL
কুবির বাংলা বিভাগে দুই দিনব্যাপী সেমিনার শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে ঔপন্যাসিক ও গল্পকার হাসান আজিজুল হক এবং সাহিত্যিক ও সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমানের স্মরণে দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সম্মেলন কক্ষে প্রথম দিনের সেমিনার অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেলে কয়েকজন নেতাকর্মী শোডাউন করছেন। ভিডিওতে ওই সময় আশপাশে মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা যায়। ধারণা করা হচ্ছে, এটি দিনের প্রথম ভাগে ধারণ করা হয়েছে।
২০২৭ সালের ফেব্রুয়ারিতে হতে পারে জাবির ৭ম সমাবর্তন: উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন আগামী বছরের (২০২৭ সালের) ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্যের ভাষণে তিনি এ তথ্য জানান।
জুলাই আন্দোলনে হামলার অভিযোগ: জাবির ২১ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত
জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নিপীড়নের অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৯ শিক্ষক ও দুই কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৫ জুন) প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে প্রায় ১৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এসব সিদ্ধান্তের কথা জানান সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
ঢাকা কলেজের ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রী স্বীকৃতি দাবিতে তরুণীর অবস্থান
গোপনে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতা খালিদ পারভেজ বিরুদ্ধে স্ত্রীকে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় কোনো উপায় না দেখে কলেজে সারাদিন অবস্থান নিয়েছেন ভুক্তভোগী ওই তরুণী। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টা থেকে ঢাকা কলেজের ফরহাদ হোসেন হলের সামনে ওই তরুণীকে দীর্ঘ সময় অবস্থান করতে দেখা যায়।
কুবিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
২০২৬ ফুটবল বিশ্বকাপের আবহে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ ম্যাচকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সোমবার (২২ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দল। এ সময় খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীরা।
তুরস্কের ভিএসপিতে অংশ নেবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ জন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও তুরস্কের টোকাত গাজিওসমানপাশা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত বিনিময় চুক্তির আওতায় পরিচালিত ভিজিটিং স্কলার প্রোগ্রামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন (শিক্ষক ও শিক্ষার্থী) চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।