ক্যাম্পাস

জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অভিযুক্ত ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, অভিযুক্ত ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

অফিস আদেশে বলা হয়, গত ৩ জুলাই দিবাগত রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) কয়েকজন নবীন শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে অকথ্য ভাষায় গালাগালি, কান ধরানো এবং ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিং করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ঘটনাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(৫) ধারা লঙ্ঘনের শামিল। ওই ধারায় বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা ক্যাম্পাসের অভ্যন্তরে যেকোনো স্থানে টিজিং, র‍্যাগিং বা নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সরকার উৎখাতের পরিকল্পনায় সংশ্লিষ্টতার অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সাময়িক বরখাস্ত

সরকার উৎখাতের পরিকল্পনায় সংশ্লিষ্টতার অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সাময়িক বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ জুন ২০২৬ তারিখে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ (Bangladesh University Progressive Teachers Society) নামের একটি টেলিগ্রাম গ্রুপে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কল্যাণাংশু নাহা ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। সেখানে তিনি নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠা এবং বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের বিষয়ে করণীয় তুলে ধরে পরিকল্পনার কথা বলেন, যা বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধির পরিপন্থী। এ-সংক্রান্ত একটি ভিডিও ও অডিও রেকর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে অনুষ্ঠিত হলো নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান

জাবিতে অনুষ্ঠিত হলো নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নতুন শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস। শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ২৩ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক

নোবিপ্রবিতে ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ২৩ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক

প্রকাশিত তালিকা অনুযায়ী, দুই শিক্ষাবর্ষের ৭টি অনুষদ থেকে ২৩ জন শিক্ষার্থী এবং ৫টি অনুষদ থেকে ১৩ জন শিক্ষক এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন। প্রতিবছর অনুষদভিত্তিক একাডেমিক কৃতিত্ব, গবেষণা কার্যক্রম ও প্রকাশনার ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (ইইই)-এর নাহিন সুলতানা লিজা, তথ্য ও যোগাযোগ কৌশল বিভাগ (আইসিই)-এর নিলয় দাস এবং কম্পিউটার বিজ্ঞান ও টেলিযোগাযোগ কৌশল বিভাগ (সিএসটিই)-এর মনীষা মজুমদার মনোনীত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (ইবি রিপোর্টার্স ইউনিটি)। বুধবার (২৪ জুন) সংগঠনটির দপ্তর সম্পাদক এস. এম. শাহরীয়ার স্বাধীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানায় সংগঠনটি।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে ফুয়াদ-তামিম

ইবিতে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে ফুয়াদ-তামিম

রোববার (৫ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছর মেয়াদি এই আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের কথাও জানানো হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, “আমরা মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ এই ভূখণ্ডের জন্য আত্মত্যাগ করা প্রতিটি শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। দলীয় এজেন্ডার বাইরে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব, ইনশাআল্লাহ।

২৫ জুলাই, ২০২৬
ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক নাজমুল, সদস্য সচিব রিফাত

ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক নাজমুল, সদস্য সচিব রিফাত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ ‘ঐক্যমঞ্চ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-এর সভাপতি মো. নাজমুল হোসাইন এবং সদস্যসচিব হিসেবে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর সভাপতি নূর হোসাইন আল রিফাত মনোনীত হয়েছেন। গত শনিবার (৪ জুলাই) সংগঠনটির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
ইবি শিক্ষার্থীর উদ্যোগে ১০০০ রক্তকাঞ্চন বৃক্ষ রোপণ

ইবি শিক্ষার্থীর উদ্যোগে ১০০০ রক্তকাঞ্চন বৃক্ষ রোপণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. মানিক রহমানের উদ্যোগে ক্যাম্পাসজুড়ে ১০০০ রক্তকাঞ্চন (জার্মানির ল্যাভেন্ডার প্রজাতি) চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধন এবং সামাজিক দায়বদ্ধতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী। তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রোববার (৫ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ, শিক্ষার্থী মো. মানিক রহমান এবং তার সহপাঠীরা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল

আনন্দ মিছিল শেষে কুবি ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যসচিব আবুল বাশার বলেন, “নবগঠিত কমিটির নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব ধরনের অধিকার আদায়ে ছাত্রদল কাজ করবে। আপনারা জানেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, হলের খাবারের নিম্নমান এবং আশপাশের দোকানগুলোর খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের নানা অভিযোগ রয়েছে। আমরা এসব সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করব। তিনি আরও বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে এবং আমাদের ক্যাম্পাসকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র হয়েছে, আমরা তা বাস্তবায়িত হতে দেব না। ছাত্রদলের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একীভূত করা হবে এবং শিক্ষার্থীদের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবির কুবি শাখায় নেতৃত্বে জোবাইর-রাহীম

ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবির কুবি শাখায় নেতৃত্বে জোবাইর-রাহীম

ভোক্তা অধিকারবিষয়ক সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জোবাইর হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাহীম। রোববার (৫ জুলাই) সিওয়াইবির প্রচার সম্পাদক মোহাম্মদ সৌরভ মণ্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২০ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন, তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল

ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন, তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রদল।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ করতে গিয়ে আটক যুবক

জাবিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ করতে গিয়ে আটক যুবক

আটক ব্যক্তি কেরানীগঞ্জের বাসিন্দা রিয়াজ আহমেদ (রাজ)। তিনি নিজেকে আরএফএল ইলেকট্রনিক্স গ্রুপের ব্রাঞ্চ ম্যানেজার বলে পরিচয় দিয়েছেন। অভিযোগপত্র ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, অভিযুক্ত রিয়াজ নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করেন। এ সময় এক শিক্ষার্থী তাকে ওয়াশরুমের ভেতরে দেখে পরিচয় ও সেখানে প্রবেশের কারণ জানতে চান। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় ওই শিক্ষার্থী বাইরে থাকা অন্যদের বিষয়টি জানান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা