ক্যাম্পাস

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগটিতে প্রায় আট মাসের সেশনজট বিদ্যমান। অনেক সময় পরীক্ষার আগের রাতে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় এবং পর্যাপ্ত ক্লাস না নিয়েই কোর্স সম্পন্ন করা হয়। কারণ ছাড়াই অনলাইন ক্লাস নেওয়া, ইনকোর্স পরীক্ষার ফলাফল প্রকাশ না করা ইত্যাদি অভিযোগও রয়েছে। এ ছাড়া শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একই কোর্সে একাধিক শিক্ষক দায়িত্ব পালন করায় সেমিস্টার দীর্ঘায়িত হচ্ছে। বিভাগে কোনো সুস্পষ্ট একাডেমিক রোডম্যাপ না থাকা, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, নির্ধারিত সময়ে ক্লাস গ্রহণ না করা এবং বারবার পরীক্ষার তারিখ ঘোষণা করে তা পেছানোর মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলা হচ্ছে বলেও অভিযোগ তাদের।

২৫ জুলাই, ২০২৬
ঢাবিতে বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে হেনস্তা, প্রতিবাদে মাঠেই খেলা দেখলেন নারী শিক্ষার্থীরা

ঢাবিতে বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে হেনস্তা, প্রতিবাদে মাঠেই খেলা দেখলেন নারী শিক্ষার্থীরা

জানা যায়, গত শুক্রবার রাতে নরওয়ে-ফ্রান্স ম্যাচ দেখতে বৈধভাবে হলের রেজিস্টারে নাম লিখে শহীদুল্লাহ হলে প্রবেশ করেন ছয়জন সাবেক শিক্ষার্থী। তাদের মধ্যে একজন নারীও ছিলেন। অভিযোগ অনুযায়ী, মাঠে অবস্থান করার কিছুক্ষণ পর হলের কয়েকজন শিক্ষার্থী তাদের ঘিরে ধরে সেখান থেকে চলে যেতে বলেন। এ সময় ওই নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী সাবেক শিক্ষার্থী মুহতাসিন বিল্লাহ ইমন জানান, তাদের সঙ্গে থাকা নারীটি তার স্ত্রী—এ তথ্য জানানোর পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পরে হল সংসদের সাধারণ সম্পাদক তৌকির হাসান ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

২৫ জুলাই, ২০২৬
কুবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক

কুবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ভিন্নমাত্রা দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি নাকি স্পেন: কার হাতে উঠবে ট্রফি?’ শিরোনামে রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও স্পেনের সমর্থকেরা নিজ নিজ দলের পক্ষে যুক্তি তুলে ধরেন। সোমবার (২২ জুন) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ আয়োজন করা হয়। বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সুস্থ সাংস্কৃতিক চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ ব্যতিক্রমী বিতর্কের আয়োজন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
মেগাপ্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার দাবিতে নোবিপ্রবিতে ছাত্রশিবিরের গণস্বাক্ষর কর্মসূচি

মেগাপ্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার দাবিতে নোবিপ্রবিতে ছাত্রশিবিরের গণস্বাক্ষর কর্মসূচি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩৩৪ কোটি টাকার মেগাপ্রকল্পের বাস্তবায়ন কাজ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখা। মঙ্গলবার দুপুর ২টার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-১, একাডেমিক-২, প্রশাসনিক ভবন ও শান্তিনিকেতন এলাকার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন প্ল্যাকার্ডে শিক্ষার্থীদের স্বাক্ষর নিতে দেখা যায়। ক্লাস শেষে দলবেঁধে অনেক শিক্ষার্থী এতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের ৩ বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সালেহা

যুক্তরাষ্ট্রের ৩ বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সালেহা

তিনি ফল-২০২৬ সেশনের জন্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, মার্সেড, টুলেন ইউনিভার্সিটি এবং টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে ভর্তির প্রস্তাব পেয়েছেন। এসব অফারের আওতায় রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, স্বাস্থ্যবিমা এবং সামার ফান্ডিং। পাশাপাশি টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে তিনি টিটিইউ হাচেসন গ্র্যাজুয়েট এনডাউড আর্টস অ্যান্ড সায়েন্সেস স্কলারশিপও অর্জন করেছেন।

২৫ জুলাই, ২০২৬
আ. লীগ-ছাত্রলীগের বিচারের দাবি জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আ. লীগ-ছাত্রলীগের বিচারের দাবি জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গুম, খুন ও গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (২৩ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, “আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দীর্ঘদিন ধরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের পদক্ষেপ এখনো যথেষ্ট দৃশ্যমান ও কার্যকর নয়।

২৫ জুলাই, ২০২৬
সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত

সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত

ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, দুপুরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা কলেজের মসজিদে জোহরের নামাজ আদায় করতে গেলে তাদের ‘বহিরাগত’ আখ্যা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। পরে একাধিক দফায় মারধরের ঘটনা ঘটে। তিনি আরও দাবি করেন, পরবর্তীতে তিনি কলেজে গেলে প্রবেশপথেও আবার হামলার শিকার হন। তবে এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬
কুবিতে পর্দা নামল আন্তঃবিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের

কুবিতে পর্দা নামল আন্তঃবিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের

শুক্র ও শনিবার (২৬ ও ২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। যুক্তির তলোয়ার আর কূটনীতির ঢাল হাতে দুই দিন লড়েছেন প্রতিনিধিরা। কেউ হয়েছেন রাশিয়ার প্রতিনিধি, কেউ সৌদি আরবের, আবার কেউ কোনো ছোট্ট দেশের একমাত্র কণ্ঠস্বর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষ যেন দুই দিনের জন্য পরিণত হয়েছিল ছোট্ট এক জাতিসংঘে। সম্মেলনে দুটি কমিটিতে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
কুবি শিক্ষার্থীর বাসায় চুরি, স্বর্ণ-নগদ লুট

কুবি শিক্ষার্থীর বাসায় চুরি, স্বর্ণ-নগদ লুট

ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে তিনি টিউশনে ছিলেন। তার মা মাগরিবের নামাজের আগে বাসা থেকে বের হন। এ সময় পাশের বাসার এক বাসিন্দা তাদের বাসার দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। একই সঙ্গে পাশের বাসার দরজাও বাইরে থেকে আটকানো ছিল। পরে তিনি ফোনে বিষয়টি জানালে তারা বাসায় ফিরে চুরির ঘটনা নিশ্চিত হন।

২৫ জুলাই, ২০২৬
অনাথ শিশুদের স্বনির্ভর করতে কুবি শিক্ষার্থীদের উদ্যোগ

অনাথ শিশুদের স্বনির্ভর করতে কুবি শিক্ষার্থীদের উদ্যোগ

সহায়তার পরিবর্তে দক্ষতা উন্নয়নের মাধ্যমে অনাথ শিশুদের স্বনির্ভর করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘আলোর ক্যানভাস’। কুমিল্লার একটি বৌদ্ধ মন্দিরের অনাথ আশ্রমের শিশুদের নিয়ে শুরু হওয়া এ উদ্যোগে নিয়মিত আর্ট ও পেইন্টিং প্রশিক্ষণের মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশ এবং ভবিষ্যতে আয়মুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
কুবি ছায়া জাতিসংঘ সংস্থার নেতৃত্বে তাজওয়ার-আবির

কুবি ছায়া জাতিসংঘ সংস্থার নেতৃত্বে তাজওয়ার-আবির

সদ্য মনোনীত সভাপতি তাহমিদ তাজওয়ার বলেন, ‘এই পদে আসার আনন্দের চেয়ে এর দায়িত্বটাই এখন বেশি অনুভব করছি। যারা আমার ওপর আস্থা রেখেছেন, আশা করি নিজের সর্বোচ্চটা দিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারব। আমার এবং আমার কমিটির মূল লক্ষ্য থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা আরও বিকশিত করা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমঞ্চে নিজেদের এবং বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারে।’

২৫ জুলাই, ২০২৬
কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন

কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লড়াই, লড়াই, লড়াই চাই; লড়াই করে বাঁচতে চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘কোটা না মেধা—মেধা, মেধা’ এবং ‘বিচার চাই, বিচার চাই; খুনি হাসিনার বিচার চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন