ক্যাম্পাস

টাঙ্গাইলে ৩০ বছর পর চালু হলো বন্ধ থাকা সিনেমা হল

টাঙ্গাইলে ৩০ বছর পর চালু হলো বন্ধ থাকা সিনেমা হল

টাঙ্গাইলে ব্যক্তিগত উদ্যোগ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ফিল্ম সোসাইটির সহযোগিতায় দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা ঐতিহ্যবাহী রওশন টকিজ সিনেমা হল নতুন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করেছে। শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড়ের সিডিসি মার্কেট ভবনে “নিউ রওশন টকিজ” নামে কার্যক্রম শুরু করেছে পঞ্চাশের দশকে নির্মিত এই সিনেমা হলটি।নতুনভাবে হলটির কার্যক্রম চালু করেন প্রযোজক, নির্মাতা ও লেখক তানভীর হোসেন প্রবাল এবং তাঁর সহধর্মিণী শারমীন হায়াৎ দীপা।

২৫ জুলাই, ২০২৬
ইবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল প্রদর্শনের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

ইবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল প্রদর্শনের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

বিশ্বজুড়ে শুরু হওয়া ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বড় পর্দায় (এলইডি স্ক্রিন) খেলা প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. এম. ইয়াকুব আলীর কাছে সংগঠনটির পক্ষ থেকে একটি লিখিত আবেদন ও স্মারকলিপি প্রদান করা হয়।

২৫ জুলাই, ২০২৬
উপাচার্যের এমন বিদায় কখনো দেখেনি নোবিপ্রবি

উপাচার্যের এমন বিদায় কখনো দেখেনি নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এক আবেগঘন পরিবেশে ক্যাম্পাস ত্যাগ করেছেন। আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে উপস্থিত সবার কাছ থেকে বিদায় নেন তিনি। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দাদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আজ শুক্রবার (১৫ মে) নোবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত কথা বলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। দায়িত্ব পালনকালে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। এক পর্যায়ে অশ্রুসিক্ত নয়নে তিনি সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

২৫ জুলাই, ২০২৬
জাবির বাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগ, শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবির বাসে ছাত্রীকে হেনস্তার অভিযোগ, শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবাজারগামী বাসে এক নারী শিক্ষার্থীর অনুমতি ছাড়াই গোপনে ছবি তোলা এবং এ ঘটনার প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া বঙ্গবাজারগামী বাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিক্ষার্থীদের উদ্যোগে বাসটি পুনরায় ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয় এবং অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে হস্তান্তর করা হয়। পরে সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও অধ্যাপক শামীমা নাসরিন জলি তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে প্রক্টর অফিসে তালা, আগামীকাল প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা

জাবিতে প্রক্টর অফিসে তালা, আগামীকাল প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত এক ব্যক্তির বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা প্রক্টরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি আগামীকাল রোববার থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব ঘোষণা দেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের দুটি দরজায় তালা ঝুলিয়ে দেন।

২৫ জুলাই, ২০২৬
ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন মাভাবিপ্রবির নতুন উপাচার্যের

ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন মাভাবিপ্রবির নতুন উপাচার্যের

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১৬ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য হিসেবে যোগদান করেন। এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মাভাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
কুবির সঙ্গে যৌথ কর্মসূচিতে আগ্রহী পাকিস্তানের FAST-NUCES

কুবির সঙ্গে যৌথ কর্মসূচিতে আগ্রহী পাকিস্তানের FAST-NUCES

বৈঠকে মির্জা ওয়াকার বেগ জানান, FAST-NUCES-এর করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, চিনিওট-ফয়সালাবাদ ও মুলতানসহ ছয়টি ক্যাম্পাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে তারা আগ্রহী। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ, সুবিধাজনক আবাসন ব্যবস্থা, গ্রীষ্মকালীন স্কুল এবং দীর্ঘ ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ইবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে এনসিপির মামলার প্রতিবাদে শাখা ছাত্রদল

ইবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে এনসিপির মামলার প্রতিবাদে শাখা ছাত্রদল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদের বিরুদ্ধে এনসিপির দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। শনিবার (২৩ মে) শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. মাসুদ রুমী মিথুন স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২২ মে ঝিনাইদহ থেকে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারীর যোগসাজশে এবং ঝিনাইদহ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা কর্তৃক ইবি ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদসহ ঝিনাইদহ জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাবিতে মাদক সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ২ দিনের কারাদণ্ড

জাবিতে মাদক সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ২ দিনের কারাদণ্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অতিথি হিসেবে এসে গাঁজা সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শুক্রবার (২২ মে) আনুমানিক দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় এ ঘটনা ঘটে।

২৫ জুলাই, ২০২৬
ডুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতদের হামলা, রণক্ষেত্র ক্যাম্পাস

ডুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতদের হামলা, রণক্ষেত্র ক্যাম্পাস

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল, পুলিশ ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষে পুরো ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূচনা হয়। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বহিরাগতদের সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল। সংঘর্ষের সময় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।

২৫ জুলাই, ২০২৬
শিবির নেতার বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

শিবির নেতার বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহমেদের বিরুদ্ধে ওঠা ধর্ষণ, নারী নির্যাতন এবং গুম-অপহরণ নিয়ে ‘নাটক সাজানোর’ অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

২৫ জুলাই, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ

গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর প্রশ্ন জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদের পরিপন্থী এবং তা প্রতারণামূলক বলে উল্লেখ করে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। লিফলেটে বলা হয়, বিএনপি জুলাই সনদ অনুসারে ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে চায় এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে