বারবার প্রাণহানি তবুও মিলছে না নিরাপদ কর্মপরিবেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন ভবনের নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের কাজ করতে হচ্ছে। হেলমেট, সেফটি হারনেসসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের অভাবে বিভিন্ন সময়ে একাধিক শ্রমিক আহত ও নিহত হওয়ার ঘটনায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ মঙ্গলবার (১৪ জুলাই) নির্মাণাধীন ১০ তলা ইউটিলিটি ভবন-৪–এ স্যানিটারি কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন নির্মাণশ্রমিক রাসেল। সহকর্মীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রাসেলের বাড়ি চাঁদপুর জেলায়।

এর আগে গত বছরের ২২ মার্চ নির্মাণাধীন একটি ১০ তলা ভবন থেকে পড়ে মারা যান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্মাণশ্রমিক মো. ইব্রাহিম। ২০১৯ সালের ১৫ মে নির্মাণাধীন তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র হলের অষ্টম তলা থেকে পড়ে প্রাণ হারান শ্রমিক হাসান। এছাড়া ২০২৫ সালের ৩১ জুলাই নির্মাণাধীন একটি ছাত্র হলের বারান্দার ছাদ ধসে অন্তত ১০ শ্রমিক আহত হন। ওই ঘটনার তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ও বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, নির্মাণস্থলে শ্রমিকদের জন্য হেলমেট, সেফটি বুট, গ্লাভস, গগলস, মাস্ক এবং দুই মিটারের বেশি উচ্চতায় কাজের ক্ষেত্রে সেফটি বেল্ট ব্যবহার বাধ্যতামূলক। পাশাপাশি নিরাপদ মাচা, রেলিং, সুরক্ষা জাল এবং দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ ও চিকিৎসা ব্যয় বহনের বিধানও রয়েছে।

সম্প্রতি শ্রমিক মৃত্যুর ঘটনায় নির্মাতা প্রতিষ্ঠান খান অ্যান্ড সন্স বিডি লিমিটেডের প্রকৌশলী জসিম দাবি করেন, নিহত শ্রমিককে সেফটি বেল্ট দেওয়া হয়েছিল। তবে তিনি তা ব্যবহার করেননি এবং তাঁর সহকারীকে বেল্ট পরার প্রয়োজন নেই বলেছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি প্রকল্প পরিচালক প্রকৌশলী সৈয়দ মোফাছিরুল ইসলাম দেখছেন।

প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলাম বলেন, প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা নিয়মিত তদারকি করেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিরাপত্তাবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অনেক শ্রমিক নিজেরাও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে আগ্রহী নন বলে দাবি করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বীমা নীতিমালা অনুযায়ী নির্ধারিত ক্ষতিপূরণ দেওয়া হলেও নিহত শ্রমিকের পরিবারের দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকেই নিতে হবে এবং সে বিষয়ে প্রতিষ্ঠানটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর