কুবি ছায়া জাতিসংঘ সংস্থার নেতৃত্বে তাজওয়ার-আবির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছায়া জাতিসংঘ সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান আবির।

শুক্রবার (৩ জুলাই) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন শাহরিয়ার আহমেদ রামীম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাবেয়া সোলতানা সাথী, কোষাধ্যক্ষ হিসেবে তানজিনা আলম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু বকর সিদ্দিক।

এ ছাড়া সংগঠনের বিভিন্ন উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন—একাডেমিক উইংয়ে মো. হাসিবুর রহমান নিলয় ও মো. আদনান, ডেলিগেট অ্যাফেয়ার্স উইংয়ে নাদিরা জান্নাত, অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ে মোহাম্মদ ইয়াসির হামেদ চৌধুরী, ইভেন্ট উইংয়ে মেহরাব হোসাইন, অপারেশন উইংয়ে আহমেদ ফাহমিদ কাদের এবং ডকুমেন্টেশন অ্যান্ড মিডিয়া উইংয়ে নূর মোহাম্মদ পরশ মনি।

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির বলেন, ‘কখনো ভাবিনি এই সংগঠনকে একদিন এই জায়গা থেকে দেখব। এখন চেষ্টা থাকবে, যেন আগামী প্রজন্মও এটিকে নিয়ে একই রকম গর্ব করতে পারে।’

সদ্য মনোনীত সভাপতি তাহমিদ তাজওয়ার বলেন, ‘এই পদে আসার আনন্দের চেয়ে এর দায়িত্বটাই এখন বেশি অনুভব করছি। যারা আমার ওপর আস্থা রেখেছেন, আশা করি নিজের সর্বোচ্চটা দিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারব। আমার এবং আমার কমিটির মূল লক্ষ্য থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কূটনৈতিক দক্ষতা আরও বিকশিত করা, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমঞ্চে নিজেদের এবং বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পারে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা