সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ঢাকার মগবাজারে অবস্থিত সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে ৫ জন শিবির নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার (২৮ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে বিকেলে ঘটনার প্রতিবাদে কলেজের সামনে বিক্ষোভ করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

আহতরা হলেন,  ছাত্রশিবিরের রমনা থানার সভাপতি এজিএম বাপ্পি, মেহেদি হাসান তানভীর, নেয়ামত হোসেন, আব্দুল জাব্বার ও হাবিবুর রহমান। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন নেতাকর্মী মারধরের শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, দুপুরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা কলেজের মসজিদে জোহরের নামাজ আদায় করতে গেলে তাদের ‘বহিরাগত’ আখ্যা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। পরে একাধিক দফায় মারধরের ঘটনা ঘটে। তিনি আরও দাবি করেন, পরবর্তীতে তিনি কলেজে গেলে প্রবেশপথেও আবার হামলার শিকার হন।

তবে এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রদের দুই পক্ষের মধ্যে সমস্যা তৈরি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার জানান, সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন এবং ঘটনাটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ঘটনার পর বিকেলে আহতদের বিচার দাবি করে কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা দোষীদের শাস্তির দাবি জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০