ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ ‘ঐক্যমঞ্চ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-এর সভাপতি মো. নাজমুল হোসাইন এবং সদস্যসচিব হিসেবে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর সভাপতি নূর হোসাইন আল রিফাত মনোনীত হয়েছেন।
গত শনিবার (৪ জুলাই) সংগঠনটির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির সদস্যসচিব নূর হোসাইন আল রিফাত বলেন, “এই দায়িত্বকে আমি পদ হিসেবে নয়, বরং একটি আমানত ও সেবার সুযোগ হিসেবে গ্রহণ করছি। ঐক্যমঞ্চের আওতাভুক্ত সব সংগঠনকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ও ইতিবাচক উদ্যোগ গ্রহণে আমরা কাজ করব, ইনশাআল্লাহ।”
আহ্বায়ক মো. নাজমুল হোসাইন বলেন, “আমি বিশ্বাস করি, এই দায়িত্ব একটি আমানত। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই দায়িত্ব সফলভাবে পালন করা সম্ভব নয়। আমাদের লক্ষ্য হবে সব সংগঠনের মধ্যে সমন্বয়, ভ্রাতৃত্ব ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে ঐক্যমঞ্চকে আরও কার্যকর ও গতিশীল করে তোলা।”