ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবির কুবি শাখায় নেতৃত্বে জোবাইর-রাহীম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ভোক্তা অধিকারবিষয়ক সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জোবাইর হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাহীম।

রোববার (৫ জুলাই) সিওয়াইবির প্রচার সম্পাদক মোহাম্মদ সৌরভ মণ্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২০ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম ও মুরাদুল হাসান আদনান। যুগ্ম সাধারণ সম্পাদক ফারহা খানম ও জুনাইদ, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মারুফুর রহমান, দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান রোহান, অর্থ সম্পাদক সাবেদ মো. জুনাইদ, ভোক্তা অধিকারবিষয়ক সম্পাদক মো. তানভীর হাসান (মাহিম), প্রচার সম্পাদক মংক্যত্র মার্মা, ছাত্রকল্যাণ সম্পাদক মুকুল ইসলাম এবং প্রশিক্ষণ সম্পাদক কানিজ ফাতেমা রিমি।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইউনুস সুজন, শিপন খান, বি. এম. ফয়সাল, নাঈমুর রহমান, আরজু খান ও ইব্রাহীম।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জোবাইর হোসাইন বলেন, “ভোক্তা অধিকার সুরক্ষা শুধু একটি আইনি অধিকার নয়; এটি সুশাসন, ন্যায্য বাজারব্যবস্থা ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার, নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীল ভোগ আচরণ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবে। সচেতন ও দায়িত্বশীল তরুণদের নেতৃত্বেই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, নিরাপদ ও ভোক্তাবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য, কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি বর্তমানে দেশের ৬৪ জেলা, ৩৫০টি থানা এবং ৭৯টি বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে