ইবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে এনসিপির মামলার প্রতিবাদে শাখা ছাত্রদল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদের বিরুদ্ধে এনসিপির দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। শনিবার (২৩ মে) শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. মাসুদ রুমী মিথুন স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২২ মে ঝিনাইদহ থেকে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারীর যোগসাজশে এবং ঝিনাইদহ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা কর্তৃক ইবি ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদসহ ঝিনাইদহ জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।

মামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “মো. সাহেদ আহম্মেদ দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা এ মামলা রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক অপচেষ্টার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানির শিকার করা না হয়। আমরা অবিলম্বে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং সব গণতন্ত্রকামী ছাত্র-জনতাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম তারেক রেজা।

আসামিরা হলেন—ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জন।
 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে